রাজ্য

হোলিতে গেরুয়া আবির মেখে জনসংযোগে দিলীপ ঘোষ, হিরনের হয়ে করলেন প্রচার

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে রাজ্যজুড়ে। গত শনিবার রাজ্যের ৫ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা বাদে মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন প্রক্রিয়া। তবে বাকি ৭ দফা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য মাটি কামড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। এরইমধ্যে বিজেপির তারকা প্রার্থী হিরনের প্রচারের জন্য আজ মাঠে নামলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আজ অর্থাৎ সোমবার দলীয় সমর্থকদের নিয়ে ঢোল বাজিয়ে হোলি খেলেছেন হিরনের সাথে। গেরুয়া আবীর মুখে মুখেই হিরনের সাথে প্রচার করেছেন দিলীপ ঘোষ।

হোলির অনুষ্ঠান প্রসঙ্গে হিরন জানিয়েছে, “হোলি নানা রঙের খেলা। যখন সরকার গঠন করবো তখন সব রং মিলেমিশে যাবে। উন্নয়নের রঙের কোন ভেদাভেদ হয় না। মানুষের একটাই রং। রক্তের রং লাল। নির্বাচনের পথ দল জাতি-ধর্ম নির্বিশেষে বাংলার উন্নয়ন হবে।” এছাড়াও তিনি আজ বলেছেন, “বিজেপি বাংলায় যে সরকার গঠন করবে তা আমি ১১০ শতাংশ কনফিডেন্ট। খড়্গপুরের মানুষ বুঝে গেছে যে ভয় মুক্ত এবং সন্ত্রাস মুক্ত সমাজ তৈরি করতে বিজেপির বিকল্প আর কিছু নেই।”

সেই সাথে তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি জানিয়েছেন, “আমি সৌভাগ্যবান যে গুরুদেব হিসেবে আমি দিলীপদাকে পেয়েছি। গুরু ছাড়া কোনো শিষ্য সফল হতে পারে না। আমার এটা খুবই সৌভাগ্যের যে দিলীপ ঘোষ আজ আমার হয়ে প্রচার করতে এসেছেন। দিলীপ ঘোষের আশীর্বাদ আমার কাছে থাকলে আমি নিশ্চয় সফল হব।”আজ হোলি খেলার সাথে সাথে জনসংযোগের ওপর জোর দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি দুই মেদিনীপুরে প্রচার করেন আজ। সেই সাথে হোলি খেলার পর তিনি হলদিয়া এবং তমলুকে রোড শো করবেন বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026