রাজ্য

২ টাকা দাম বাড়লে সমস্যা হচ্ছে শুধু বাংলায়, অন্য কোথাও হচ্ছে না, বিতর্কিত মন্তব্য দিলীপের

সকালে সওয়ারি আর তারপর বিকেলে নিজে চালিয়ে বাড়ির দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর এহেন কর্মসূচিকে ঘিরে আজকে সারাদিন চর্চিত রইলো নেট মাধ্যম এবং বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী স্কুটার চালাচ্ছেন, এটা দেখার জন্য রাস্তার দুই ধারে জমে গেলো ঢালাও লোক। তবে মমতার এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়লেননা বিজেপি নেতারা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাল্টা দিলেন, “সরকার আর স্কুটার দুটোই চালাতে পারেন না মুখ্যমন্ত্রী। দেখা যাচ্ছে, লোক ধরে ধরে নিয়ে আসছে।” যদিও ফেরার পথেও মুখ্যমন্ত্রী অনেকটাই এই স্কুটার এর স্টিয়ারিং ধরিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) এর হাতেই।

দিলীপ ঘোষের বক্তব্য, “রাজ্য কেনো একটাকা সেস কমালো? ঝাড়খণ্ড তো একেবারেই ভ্যাট এর টাকা কমিয়ে দিয়ে দাম একেবারে কমিয়ে ফেলেছে। তাহলে মুখ্যমন্ত্রী কেনো এরকম করছেন না? বিশ্ববাজারে দাম বাড়ছে বলেই এই তেলের এবং গ্যাসের দাম বাড়ছে। এতে কেন্দ্রের কিছু করার নেই। সবটা তো আর কেন্দ্রের হাতে থাকেনা। দাম বেড়েছে, আবার কমেও যাবে। ততদিন একটু সমস্যা হচ্ছে। আলুর দাম যখন বাড়ছিল, তখন কেনো প্রতিবাদ হলো না? তখন কেনো কিছু আওয়াজ তোলা হলো না?” যদিও এই দাম বাড়ার ঘটনাকে দিলীপ ঘোষ বেশ শঙ্কার বিষয় বলেই উল্লেখ করেছেন।”

আর তারপরই দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বললেন, “মাত্র ২ টাকা দাম বেড়েছে বলে কিন্তু কোথাও সমস্যা হচ্ছে না, শুধু হচ্ছে বাংলায়।” তার এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Choudhury)। তিনি বলেছেন, নেপাল, শ্রীলঙ্কার মত দেশে অনেকটাই কম জ্বালানির দাম। কিন্তু রামের রাজ্যে এই দাম ১০০ টাকা। পাশাপাশি, মমতার স্কুটার চালিয়ে প্রতিবাদ কে কটাক্ষ করে অধীর বলেছেন, তিনি নাটক করছেন। উল্লেখ্য, শুধু পেট্রোল ডিজেল না, রান্নাঘরেও আগুন ধরিয়ে দিয়েছেন মোদী। বর্তমানে একটি রান্নার গ্যাসের দাম ৮০০ টাকা ছাড়িয়ে যেতে চলেছে। এই অবস্থাতে, রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা করতে হবে বলেই প্রতিবাদে রাস্তায় ইলেকট্রিক স্কুটার নিয়ে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026