পুজো শেষ, বাঙালির জমজমাট আনন্দের অনুভূতিও শেষ। পুজার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন দিলীপ ঘোষ। একদিকে কার্নিভাল অন্যদিকে খুনখারাপি। সাধারন মানুষ মুখ্যমন্ত্রী পরিচালিত পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টাকে ধরে ফেলেছে বলে মনে করেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের মতে, একদিকে কার্নিভাল ফেস্টিভ্যাল চলছে, অন্যদিকে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। পুজোর কিছুদিন আগে কলকাতা ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কার্যকারী সভাপতি জেপি নাড্ডা। তারাও এসে কলকাতার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। জেপি নাড্ডা রাজ্যে ৮০ জন নিহত বিজেপি কর্মীর জন্য মহালয়ার তর্পন করেছেন। এছাড়াও যারা খুন হয়েছেন, তাদের আত্মার শান্তির জন্য বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে হবে। এমনকি অমিত শাহ দলীয় কর্মীদের বলেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতার জন্য লড়াই করতে হবে, এবং প্রচুর পরিশ্রম করতে হবে।
রাজ্য বিজেপির সদস্যতা অভিযান শেষ হওয়ার পর দেখা গিয়েছে ৭০ লাখেরও বেশি মানুষ সদস্য হয়েছে। বর্তমানে তা প্রায় ১ কোটি সদস্য রয়েছে। দিলীপ ঘোষ মনে করেন, বিজেপী কর্মী খুনের ঘটনার পরও এই সদস্য বেড়েছে। সুতরাং, মানুষ আর শাসকদলকে ভয় পাচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…