কলকাতা: শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, ১০২ ডিগ্রি জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। তারপর থেকেই রাজ্য বিজেপির অন্দরে দিলীপ ঘোষের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। কিন্তু বর্তমানে জানা গিয়েছে, অনেকটাই ভালে আছেন দিলীপ ঘোষ।
হাসপাতাল সূত্রে একটি বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে জ্বর নেই দিলীপবাবুর। দ্রুত সেরেও উঠছেন তিনি। এমনকি রক্তচাপ, SPO2 স্থিতিশীল রয়েছে। তাই DHU থেকে জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।
শনিবার দিলীবাবুর গলার সিটি স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায়, গলায় কোনও সমস্যা নেই তাঁর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভর্তি হওয়ার পর এখন তাঁর শরীরিক পরিস্থিত অনেকটাই উন্নতি হয়েছে। তাঁকে সাধারণ খাবারদাবার দেওয়া হচ্ছে। তবে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…