পলিটিক্স

“বাংলার পুলিশ হিজড়া” আবারও বেলাগাম দিলীপ,”অসভ্য লোক” পাল্টা সৌগত

“বাংলার এই হিজড়া পুলিশকে দিয়ে কি হবে?” এইদিন এমনটাই শোনা গেল বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে। উত্তরকন্যা অভিযানের আগের দিন ফের বেলাগাম হতে দেখা গেল বঙ্গ বিজেপি সভাপতিকে। এই দিন তিনি হুঁশিয়ারি দিয়েছেন,”কিছু পুলিশ অফিসার আছে বাংলায়। যারা কেবল চামচাগিরি করে। এখনও সময় আছে আপনাদের কাছে, শুধরে যান। আমরা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি ইউনিফর্ম পরেন, ওটা আপনাদের বাপের বাঁ তৃণমূল কংগ্রেসের দেওয়া না।” দিলীপ ঘোষের এই বক্তব্যের উত্তরে সাংসদ সৌগত রায় দিয়েছেন পাল্টা প্রতিক্রিয়া। এইদিন সাংসদ সৌগত রায় বলেন,”দিলীপবাবু একজন অসভ্য লোক। বাংলাটা ও ভালো করে শেখেননি, আধাশিক্ষিত। ওনার নিজেকে সংশোধন করা উচিৎ। অথবা রাজনৈতিক ক্ষেত্র ত্যাগ করা উচিৎ।”

কাল শিলিগুড়িতে গেরুয়া শিবিরের উত্তরকন্যা অভিযান। রবিবার এক কর্মসূচিতে যোগ দিতে পটাশপুরে গিয়েছিলেন বাংলা বিজেপির সভাপতি। তার সাথে ছিলেন পদ্মশিবিরের আরও এক নেতা জয়প্রকাশ মজুমদার। হুডখোলা জিপে ভাষণ দেন সভাপতি মহাশয়। সেখানে তিনি বলেন,”রাজ্য জুড়ে তৃণমূলের লোকজন আমাদের ওপর হামলা করছে। ভাঙচুর করছে আমাদের গাড়ি। আমার গাড়ি ভেঙেছে প্রায় দশ বার। কি হবে বাংলার এই হিজরা পুলিশকে দিয়ে! যদি কোনও রাতে পুলিশের কেউ রেড করতে আসে আপনার বাড়িতে। তবে তাকে ধরে গাছে বেধে রাখবেন। সকালে গ্রামের সমস্ত লোক মিলে বিচার করবেন। আপনাদের টাকায় তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ।”

তার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। এইদিন তিনি বলেন”দিলীপবাবু একজন অসভ্য লোক। বাংলাটা ও ভালো করে শেখেননি, আধাশিক্ষিত। ওনার নিজেকে সংশোধন করা উচিৎ। অথবা রাজনৈতিক ক্ষেত্র ত্যাগ করা উচিৎ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026