রাজ্য

“ভ্যাকসিনের বিশেষজ্ঞ নই, বিশেষজ্ঞ রাজনৈতিক ভ্যাকসিনের”, মন্তব্য দিলীপের

ভ্যাকসিনের বিষয়ে বিশেষজ্ঞ নই, তবে রাজনৈতিক ভ্যাকসিন দিই। তার ফলও পাওয়া যাচ্ছে। সাতসকাল মর্নিং ওয়াকের পর মন্তব্য করলেন পদ্ম শিবিরের সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এই দিন চা চক্রে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা আশা করব কিছু লোক যারা ভ্যাকসিন নিয়েছিলেন তার যে প্রতিক্রিয়া হয়েছে সেটা নিয়ে খতিয়ে দেখা হোক। তার পরে ব্যাপক হারে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা আশা করব খুব শীঘ্রই হোক ভ্যাকসিন দেওয়া টা যাতে লোকের মধ্যে ফিরে আসবে আত্মবিশ্বাস।

বিজেপির রাজ্য সভাপতির ভ্যাকসিন মন্তব্যে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তার বক্তব্য,”এই রাজ্যের লড়াকু ইতিহাস সম্পর্কে অবহিত নন দিলীপ ঘোষ। আগে সিপিএমের ওষুধ ছিলেন মুখ্যমন্ত্রী। এখন ছিল বিজেপির দাওয়াই বা ভ্যাকসিন সবই তৃণমূল। আর এটা সর্বভারতীয় ক্ষেত্রেই প্রযোজ্য কুণাল আরও বলেন, একজন মুখ্যমন্ত্রীকে ঘায়েল করার চেষ্টায়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত বাংলায় ছুটে আসতে হচ্ছে। এতেই তাদের নৈতিক পরাজয় হয়ে গিয়েছে।

এছাড়াও বেলগাছিয়া টালা পার্কে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, বিনয় মিশ্ররা তো ডালপালা, এইবার গাছের কাণ্ডের দিক হাত পৌঁছাবে। হাত পৌঁছে যাবে কালীঘাটের বাড়িতে। এখানেও শেষ নয়, শিশির এবং দিব্যন্দুকে নিয়ে দিলীপের বক্তব্য,”শিশির বা দিব্যেন্দু আসতে চায়, আমরা তো সবাইকেই গ্রহণ করে চলছি। এখন ওনাদের সিদ্ধান্ত নিতে হবে, ওনারা আসবে কিনে অথবা কীভাবে আসবেন সেটা ওনাদের ব্যাপার। এইদিন দিলীপ আরও বলেন,”তাদের এমপি আছেন, সেই কারণেই ওনারা ভালো বুঝবেন আইন কানুন কী আছে। এই বিষয়ে কাউকে কিছু বলেছেন কিনা আমার সাথে কোনও কথা হয়নি।”

অনুব্রত নিয়ে নাম না করেই দিলীপের মন্তব্য,”কেউ কেউ ধরে নিয়েছে আর রাজা মন্ত্রী হওয়ার চান্স নেই। অনুব্রত কে নিয়ে নাম না করেই দিলীপের বক্তব্য,”কেউ কেউ ধরে নিয়েছে আর রাজা মন্ত্রীদের হওয়া চান্স নেই। এই মুকুট টুকুট পরে শক মিটিয়ে নিন, ওনাকে নিয়ে আলোচনা কম করাই ভালো। এখানকার লোকেটা দিয়ে দেবে জবাব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026