রাজ্য

‘এবার আমাদেরটা আমাদেরকে বুঝে নিতে দিন’, দিল্লির নেতাদের বললেন দিলীপ ঘোষ

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করা গেলেও বাস্তবের মাটিতে গেরুয়া শিবির মুখ থুবড়ে পড়েছিল। একদিকে তৃণমূল কংগ্রেস ২১৩ আসন পেয়ে বাংলার মসনদে তৃতীয়বারের জন্য শাসক হিসেবে স্থান পেয়েছে। অন্যদিকে গেরুয়া শিবির মাত্র ৭৭ আসন পেয়েছে। এত প্রচারের পর গেরুয়া শিবিরে এমন ধ্বস নামতে পারে তা হয়তো আশা করেনি কোন বঙ্গবাসী। কেন্দ্রীয় নেতারা এসে বারংবার বাংলায় প্রচার করেছে বিজেপির জন্য। তবে এবার রাজ্য নেতৃত্বরা মনে করছে হয়তো কেন্দ্রীয় নেতাদের বারংবার বাংলাতে আশায় বুমেরাংয়ের মত কাজ করেছে বিজেপির জন্য।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল বিজেপির এমন হারের বিষয়ে চুলচেরা পর্যালোচনা করতে একটি বৈঠক ডেকেছিলেন। সেখানেই তিনি বলেছেন যে কোন কেন্দ্রীয় নেতাদের সাহায্য আর লাগবে না। তিনি বলেছেন, “এতদিন আপনারা আমাদের সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। এবার আমাদের বিষয়টা আমাদের বুঝে নিতে দিন।” গতকাল দিলীপ ঘোষের কথায় এটি স্পষ্ট যে বিজেপি বুঝতে পেরেছে বাংলার মানুষ তৃণমূলের বহিরাগত তত্ত্বকেই বেশি গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় নেতাদের এত আনাগোনা কাল ডেকে এনেছে বিজেপির ফলে।

এমনকি গতকালের বৈঠকে ভোট-পরবর্তী সন্ত্রাসের কথা উঠলে দিলীপ ঘোষ জানিয়েছেন, “ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে দিল্লির নেতৃত্ব আমার কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা কী ভাবে আমাদের সাহায্য করতে পারেন। আমি ওঁদের বলে দিয়েছি, এতদিন আপনারা অনেক সহযোগিতা করেছেন, সেজন্য ধন্যবাদ। এবার আমাদের বিষয় আমাদেরই বুঝে নিতে দিন।” আরেকজন বিজেপি নেতা জানিয়েছেন, “ভিন রাজ্যের নেতাদের বাড়াবাড়ির জন্য আজকে বিজেপির এরকম ফল হল। আমাদের রাজ্যে কি নেতার অভাব আছে? দিলীপদা স্পষ্ট বলে দিয়েছেন যে দিল্লির শাসন আর মানবো না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026