রাজ্য

“পুলিশের বাপের জায়গা নাকি!”, সভার অনুমতি না পেয়ে পুলিশকে একহাত নিলেন দিলীপ ঘোষ

পছন্দ মতো জায়গায় সভা করার অনুমতি না দেওয়ায় পুলিশকে বাক্যবাণ ত্যাগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সভা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য,”পুলিশ বলেছে এই মাঠে না কি পা দেওয়া যাবে না। পুলিশ অফিসারদের বলি তোর মাঠ নাকি এটা? যে আধিকারিকরা আইন হাতে নিয়ে বিজেপিকে থামানোর চেষ্টা করা হচ্ছে, জনগণকে কষ্ট দিচ্ছেন, তার পরিণতি জেনে কাজ করুন। নাম লিখছি, নেতা অফিসার যেই হোক না কেন, কাউকেই দেওয়া হবেনা রেহাই। পুলিশ অফিসাররা ভাবছেন যে তারা যা ইচ্ছা তাই করবেন, আর ‘দিদি’ বাঁচাবেন। দিদিকেই কে বাঁচাবে তার ঠিক নেই। ঈশ্বরও এইবার দিদিকে বাঁচাতে পারবেন না।”

এই সভাতে দিলীপ ঘোষ বলেন,”এখন সেখানেই সভা করা হচ্ছে যেখানে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে বেশি। কিন্তু সভা করার জন্য জায়গা দেওয়া হচ্ছেনা। কোনও মাঠ পাওয়া যায়নি। বাধ্য হয়ে আমরা এরম ছোট স্থানে সভা করছি। যত লোক বসে আছেন তাদের চেয়ে বেশি লোক রয়েছে রাস্তায় দাঁড়িয়ে।” এর পরেই দিলীপ হুঁশিয়ারি দেন,”যা করছেন করুন, কিন্তু সেই দিন বীরভূমে দেখেছেন তো কি হয়েছে? আমাদের কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। আমি আগেই কর্মীদের বলেছিলাম কাঁচা বাঁশ নিয়ে আসতে, তারা নিয়ে এসেছিল। তারপরে রাস্তায় দেলে কীভাবে মেরেছিল দেখেছিলেন তো? এইবার সেই দিনই ফিরে আসছে।” প্রসঙ্গত উল্লেখ্য, কেতুগ্রামে যে মাঠে সভা করার কথা ছিল, তার অনুমতি পাওয়া যায়নি বলে দাবী করেছে গেরুয়া শিবির।

তার সাথেই আসন্ন বিধানসভা ভোট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন,”অনেকে বলেছেন ভোট দেওয়া যাবে তো? আমরা বলেছি, আপনি ভোট দেবেন, সেই ব্যবস্থা করে দেব আমরা। দিল্লির পুলিশ নিয়ে আসা হবে। রাজ্যের পুলিশকে যেত দেওয়া হবেনা বুথের সামনে। দূরে চেয়ার পেতে দেব, বসে দেখবে ভোট। ভিতরে থাকবে কেন্দ্রের পুলিশ। ভোট দেবেন চলে আসবেন। ২০১১ এর মতো ভোট হবে ২০২১ এ আবার।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026