পলিটিক্স

তৃণমূলের বুড়ো নেতারা অন্যের বউ নিয়ে টানাটানি করে পালাচ্ছেন, সৌগতকে উদ্দেশ্য করে নজিরবিহীন আক্রমণ দিলিপের

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল এর দলবদল নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলিপ এদিন সৌগতকে উদ্দেশ্য করে বলেন,” শেষ বয়সে লোকের বউ চুরি করছেন? লজ্জা করছেনা?” আক্রমণের এই ভাষাকে অত্যন্ত কুরুচিকর হিসেবে মনে করছে রাজনৈতিক মহল।

শুধুমাত্র এটুকুই নয়, সুজাতা ইস্যু নিয়ে দিলীপ ঘোষ বললেন,” ধিক্কার আপনাদের। আপনাদের এতোটুকু লজ্জা নেই। তৃণমূলের বুড়ো নেতারা অন্যের বউ নিয়ে টানাটানি করে পালাচ্ছেন। বাঙালি মান-সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছেন। শেষ বয়সে এত পাপ করবেন না সৌগত বাবু।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই সবাইকে একেবারে চমকে দিয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল। সেই সময় দিলীপ ঘোষ উল্লেখ করেছিলেন, সুজাতার যোগদান একটি পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যায় আপনার কোনো রুচি নেই। এছাড়াও তিনি বলেছিলেন,” কার প্রভাব কোথায় পড়বে। প্রত্যেক পরিবারের কিছু না কিছু সমস্যা থাকে। এসবের কোনো গুরুত্বই নেই।”

কিন্তু এবারে, শনিবার আক্রমণ করে দিলীপ ঘোষ বললেন, “বিশ্বভারতীর জমি মাফিয়াদের হাতে পৌঁছে যাচ্ছে। কয়েকজন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছেন। আর যদি কেউ ঠিক করতে আসে তখন দিদি কষ্ট পাচ্ছেন। নিজের দিকে তাকান দিদি। রবীন্দ্রনাথের ছবি নেওয়ার মতো যোগ্যতা আপনাদের নেই।” প্রসঙ্গত, এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি লিখে পাশে থাকার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের দাবি, ওই চিঠির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন দিলীপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026