বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস উদযাপন উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডে হয়েছিল বিজেপির একটি কর্মসূচি। করণা পরিস্থিতিতে অবৈধ জামায়াতের কারণে ওই কর্মসূচি থেকে গ্রেফতার করা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে। কার্যত এই কর্মসূচি নিয়ে রীতিমতো ধুন্ধুমার অবস্থায় এলাকায়।
প্রথমে রানী রাসমণি এভিনিউতে কর্মসূচি হওয়ার কথা ছিল কিন্তু পুলিশের অনুমতি না মেলায় অবশেষে মেয় রোডে গান্ধী মূর্তি পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের নেতারা। সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ আরো অনেকে। জমায়াতের কথা শুনেই মহামারী আইনে শুভেন্দু এবং দিদিদের গ্রেফতার করা হয়। শুভেন্দু কে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে খবর। এখনো পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে সেই একই জায়গায় বিক্ষোভ কর্মসূচি চালানো হচ্ছে।
অন্যদিকে, ১৬ আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। তার প্রতিবাদে এই একই দিনে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করার কর্মসূচি গ্রহণ করেছিল ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি ছিল, গ্রেট কলকাতা কিলিং এর প্রতিবাদে তাদের কর্মসূচি। এই পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে তারা একটি সমাবেশ করেছিল গান্ধী মূর্তির পাদদেশে।
কথামতো, পৌনে দুটো নাগাদ গান্ধী মূর্তির পাদদেশে এসে উপস্থিত হন দিলীপ ঘোষ। একে একে আরো বিজেপি নেতারা উপস্থিত হতে শুরু করেন। দিলীপ ঘোষের পর শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী সহ আরো অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। জানা যায়, পুলিশের থেকে তাদের কোনো অনুমতি ছিল না এই কারণেই তারা বিক্ষোভ সমাবেশ করছিলেন গান্ধী মূর্তি পাদদেশে। সমাবেশের দরুন মহামারী কলকাতা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…