বুধবার, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কলকাতায় দাবি করেছিলেন অসমের মত পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জি হবেই। আজ বৃহস্পতিবার, দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের সাথে বৈঠকে বসার আগে ঠিক একই দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অসমের ধাঁচে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। তাতে বাদ যাবে প্রায় ২ কোটি মানুষ।’ দিলীপ বাবুর আরও দাবি, ‘বিদেশি নাগরিকরা এসে দেশের সম্পদ ফালতু নষ্ট করছে। তা রুখতে এনআরসি একান্তভাবে প্রয়োজন।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এনআরসি রুখতে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিলীপ ঘোষ এটা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বাড়িতে থাকতে পারেন না। কিছু হলেই রাস্তায় নেমে পড়েন। কিন্তু তাতে কোনো কাজ দেবেনা। যে-ই রাস্তায় নামুক, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই।’’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…