আবারো অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা। ফের হাসপাতালে ভর্তি হলেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার শ্বাসকষ্টের সমস্যা থাকায় মুম্বইয়ের খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। চিকিৎসক নিতিন গোখেলের অধীনে ভর্তি রয়েছেন ৯৮ বছর বয়সী অভিনেতা। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। সেকারণেই চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিনেতার স্ত্রী জানান, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে অভিনেতার রবিবার সকালে এই শ্বাসকষ্ট বেড়ে যাওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শ্বাসকষ্টের কারণ জানতে নানান রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও করা হবে। তাঁর স্ত্রী আরো বলেন, সম্প্রতি কোভিড বেড়ে যাওয়াতে দিলীপ বাইরের কারো সঙ্গে করেননি। কারণ তাঁর শরীরে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
গত বছর নিজের দুই ছোট ভাইকে কোভিডের জন্য হারিয়েছেন অভিনেতা। ৮৮ বছরের আসলাম খান এবং ৯০ বছরের আহসান খান দু’জনেই কোভিডে মারা যান।
চলচ্চিত্র জগতে দিলীপ ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত ছিলেন তিনি। ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি। প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় দিলীপ কুমারকে। একাধিকবার এই বর্ষীয়াণ অভিনেতার নামে মৃত্যু গুজবও রটেছে। তবে এবারে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দিলীপ অনুরাগীরা!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…