বিনোদন

দীর্ঘ চুম্বণ করিশ্মা-আমিরের, ‘রাজা হিন্দুস্তানি’-র এই দৃশ্যের ভূয়শী প্রশংসা দিলীপ কুমারের

রাজা হিন্দুস্তানি সিনেমার সেই গভীর চুম্বন দৃশ্য আপনার মনে আছে নিশ্চয়ই? যেখানে বৃষ্টির মধ্যে আমির খান এবং করিশ্মা কাপুরকে দীর্ঘ একটি চুম্বন দৃশ্য দেখা গিয়েছিল। যা কার্যত শরীরী ভাষায় শিহরণ জাগিয়ে দেওয়ার মতো। এ দৃশ্য কিন্তু সমালোচনা কুড়োয়নি। উল্টে প্রশংসা কুড়িয়েছিল। এমনকি আজও বলিউডের দীর্ঘমেয়াদী চুম্বন দৃশ্য হিসেবে একে আখ্যা দেওয়া হয়। কার্যত একটি গভীর সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই দৃশ্য মাইলস্টোন হয়ে গিয়েছে। স্বয়ং দিলীপ কুমার এই দৃশ্যের ভূয়সী প্রশংসা করেছিলেন।

দিলীপ কুমার ওই চুম্বন দৃশ্য প্রসঙ্গে বলেছিলেন, তাঁর এই দৃশ্য দেখে তাঁর অভিনীত ‘মুঘল-ই -আজম’-এর একটি দৃশ্যের কথা মনে করিয়ে দিয়েছিল। মুঘল-ই-আজম সিনেমায় দিলীপ কুমার মধুমালার মুখে পালক ছুইয়ে দিচ্ছিলেন। এই দৃশ্যও দীর্ঘায়িত ছিল। আমির খান এবং করিশ্মা কাপুরের দীর্ঘায়িত চুম্বনের দৃশ্য ওই দৃশ্যকে মনে করিয়ে দিয়েছিল। তিনি পরিচালককে বলেছিলেন যে, এই দৃশ্য একটা মাইলস্টোন সৃষ্টি করবে।

প্রসঙ্গত, এই দৃশ্যটির শুটিং করতে মোট ৮ ঘণ্টা সময় লেগেছিল। এমনকি দৃশ্যের সময়সীমা বেশ দীর্ঘ ছিল। কিন্তু পরবর্তীকালে তা কেটে দেন পরিচালক। যদিও সেটা সেন্সরের কারণে নয়। আজ আরও একবার এই দৃশ্য সকলকে এক গভীর রোমান্টিক মুহূর্ত মনে করিয়ে দিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026