খেলা

RCB-র হয়ে খেলার জন্য কোহলির কাছে আবদার করেছিলেন দীনেশ কার্তিক, জানুন কী ছিল পুরো ঘটনা

আইপিএল ২০২২-এর মেগা আসর শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। ইতিমধ্যে আইপিএলের সব ক’টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ সমাপ্ত করেছে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে অনুশীলনের কাজে লেগে গা ঘামাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার দিনেশ কার্তিকের বড় বয়ান সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীনেশ কার্তিকের বছর পুরনো সেই বয়ানটি। কি এমন বলেছিলেন দীনেশ কার্তিক?

ইংল্যান্ড সফরে গিয়ে বিরাট কোহলির কাছে একটি বিষয় নিয়ে আবদার করেছিলেন দীনেশ কার্তিক। যদিও ভারতীয় দলের সদস্য হয়ে নয়, বরং একজন ধারাভাষ্যকার হিসেবে সেই সময় ইংল্যান্ড সফর করেছিলেন দীনেশ কার্তিক। সেখানে বিরাট কোহলির কাছে দীনেশ কার্তিক আবদার করে বসেন যে, আসন্ন আইপিএলের আসরে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামতে চান তিনি। তবে সে বিষয়ে ইতিবাচক কোনো উত্তর দেননি তৎকালীন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। এরপর কেটে গেছে প্রায় এক বছরেরও বেশি সময়। মেগা নিলামে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্রায় ৫ কোটি টাকা মূল্যে দিনেশ কার্তিককে দলে টেনে নেওয়ায় সেই কাহিনী সামনে এসেছে।

এই প্রসঙ্গে দীনেশ কার্তিকের কাছে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপ্টা উত্তর দেন। তিনি বলেন,’হ্যাঁ আমি এই বিষয়ে বিরাট কোহলির কাছে আবদার করেছিলাম। তবে ওর দিক থেকে কোনরকম ইতিবাচক জবাব আসেনি। শুধুমাত্র ও আমাকে বলেছিল,”তুমি ভুল মানুষের সাথে এই বিষয়ে কথা বলছ”। উল্লেখ্য, সেই সময় দীনেশ কার্তিক কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। যদিও বিরাট কোহলির নিকট ইচ্ছা প্রকাশের পরপরই কলকাতা শিবিরে যোগ দিয়েছিলেন দীনেশ কার্তিক। আর সেবার দিনেশ কার্তিকের উপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামার স্বপ্ন অবশেষে পুরণ হতে চলেছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026