টেক বার্তা

দীপাবলির দিনে এরকম অফার আনলো জিও, মিলবে একাধিক সুবিধা

সম্প্রতি জিও বন্ধ করেছে জিও থেকে অন্য নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল। জিও থেকে জিও আনলিমিটেড থাকলেও অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলে জিও গ্রাহকদের এখন প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হচ্ছে। এর মধ্যেই সকল গ্রাহকদের জন্য জিওর তরফ থেকে আনা হয়েছে অল ইন ওয়ান প্ল্যান। যে প্ল্যান শুরু হচ্ছে ২২২ টাকা থেকে। ২৮, ৫৬, ৮৪ দিনের এই প্ল্যান গুলো আনা হয়েছে জিওর তরফ থেকে। যেখানে গ্রাহকরা আনলিমিটেড সমস্ত কলের পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডাটা পাবেন বলে জানানো হয়েছে জিওর তরফে।

এবার এই জিও অল ইন প্ল্যান জিও ফোন গ্রাহকদের জন্যও বাজারে আনলো জিও। প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৭৫ টাকা থেকে। জিওর দাবি অনুযায়ী, এই প্ল্যানে সবচেয়ে কম দামে সবধরনের ফোনে কথা বলার সুযোগ পাবে গ্রাহকরা। এর সাথে ৩ জিবি করে ডাটাও পাওয়া যাবে ২৮ দিনের বৈধতার সাথে। জিও জানিয়েছে এই ৭৫ টাকার জিও ফোনের প্ল্যানের সাথে জিও থেকে জিওতে কথা বলতে কোনো খরচ লাগবে না এবং অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট পর্যন্ত ফ্রিতে কথা বলা যাবে। ৭৫ টাকার প্ল্যান ছাড়াও ১২৫, ১৫৫ ও ১৮৫ টাকাতেও জিও অল ইন ওয়ান প্ল্যান এনেছে।

একনজরে দেখে নিন জিওর অল ইন ওয়ান প্ল্যান গুলি-

৭৫ টাকা- ২ জিবি ডাটা সাথে আনলিমিটেড জিও টু জিও কল সাথে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট।

১২৫ টাকা- ১৪ জিবি ডাটা সাথে আনলিমিটেড জিও টু জিও কল সাথে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট।

১৫৫ টাকা- ২৮ জিবি ডাটা সাথে আনলিমিটেড জিও টু জিও কল সাথে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট।

১৮৫ টাকা- ৫৬ জিবি ডাটা সাথে আনলিমিটেড জিও টু জিও কল সাথে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026