বিনোদন

Dipankar-Dolon: নজর দেবেন না, একে অপরকে ছাড়া বাঁচব না, বললেন দোলন রায়

২৭ বছর একসাথে সহবাসের পর ২০২০’র ১৭’ই জানুয়ারি এক অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপঙ্কর দে ও দোলন রায়। তাদের বিবাহবার্ষিকী ছিল এদিন। এদিন একই রঙে সেজেছিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একরাশ শুভকামনা পেয়েছেন তারা।

দীপঙ্কর দের সাথে তার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি মিডিয়াতে। শুনতে হয়েছে নানা মন্তব্যও। তবে এতকিছুর পরেও তারা একসাথে ২৯ বছর কাটিয়ে দিলেন একইসাথে একই ছাদের তলায়। এদিন তারা রং মিলিয়ে পোশাকও পরেছিলেন। দুজনেই সেজেছিলেন হলুদ রঙে। অভিনেত্রী জানিয়েছেন এই শাড়িটি তিনি বেদান্ত মঠ থেকে উপহার পেয়েছিলেন। নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এই শাড়িটি পরেছিলেন তিনি। তার কথায়, আলোচনা না করেই তাদের পোশাকের রঙ মিলে গিয়েছিল। তবে তাতে যে অভিনেত্রী বেজায় খুশি হয়েছিলেন, তা বলাই বাহুল্য।

এমনকি তিনি এও জানিয়েছেন, তারা একে অপরের সাথে খুবই ভালো রয়েছেন। একে অপরকে ছাড়া তারা থাকতে পারবেন না। অভিনেত্রীর গলায় ধরা দিয়েছিল আকুতি। তিনি বলেন, সাধারন মানুষ ভাবে যারা বিনোদন জগতে থাকেন তারা নয় শুধুমাত্র ভালো হন, নয়তো খারাপ। অভিনেত্রীর কথায় ভালোর পাশাপাশি খারাপটাও থাকতে হয়, না হলে বিষয়টা পূর্ণতা পায় না।

অভিনেত্রী আরও জানান, মা-বাবার সাথে থাকতে গেলে ও ঠোকাঠুকি লাগে, তা বলে কেউ বাবা-মাকে দূরে সরিয়ে দেন না। তিনি জানিয়েছেন, টিটোদা অর্থাৎ দীপঙ্কর দে তাকে প্রয়োজনে শাসন করেন এবং পরে সোহাগও করেন। আর এভাবেই দেখতে দেখতে তারা একসাথে কাটিয়ে দিয়েছেন ২৯’টা বছর। খুব শীঘ্রই ‘পাকা দেখা’ ছবিতে একসাথে একই স্ক্রিনে দেখা মিলবে তাদের। এই ছবিতে অভিনয় করেছেন সোহম ও সুস্মিতা। এর আগেও বেশ কয়েকবার বড়পর্দার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন একইসাথে। উল্লেখ্য, ২৯ বছর পরেও তাদের রসায়নে এতটুকুও ভাটা পরেনি।

আগে অভিনেত্রী তার টিটোদার সাথে কোন ছবি শেয়ার করলে অনেক ধরনের কোন কু-মন্তব্য শুনতে হতো তাকে। তবে এখন যদি কেউ নেতিবাচক কোন মন্তব্য করেন অভিনেত্রীর কথায়, তাকে আর কিছু বলতে হয় না নেটনাগরিকদের মধ্যে বহু মানুষ তাদের সমর্থনে তাদের হয়ে উত্তর দিয়ে দেন। এই ২৯ বছরের তাদের অটুট থাকুক, এমনটাই কামনা করেছেন তাদের ভক্তরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026