করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে অনেকেরই রান্নার হাত খুলে গিয়েছে। বাদ যাননি ‘পান্তাভাতে কুন্ডু’ও। নামটা বলতেই হয়তো সবার মনে পড়ে গেল কয়েক বছর আগে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর গোলগাল জাপানি পুতুলের মতো দেখতে একটি ছোট্ট মেয়ের কথা। ছোট্ট মেয়েটি নাচের তালে মুগ্ধ করেছিল স্বয়ং শোয়ের বিচারক মিঠুন চক্রবর্তীকেও। আদর করে মিঠুন ছোট্ট মেয়ে দীপান্বিতার নাম দিয়েছিলেন ‘পান্তাভাতে’।
আপাতত সেই ছোট্ট ‘পান্তাভাতে’ দীপান্বিতা দস্তুর মতো ঝলমলে টিনএজার হয়ে গেছেন। কিছু দিন আগেই তিনি ‘রান্না রান্না’ নামে একটি ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছেন। সেখানে প্রায়ই তিনি বিভিন্ন নতুন নতুন রান্না শেখান সবাইকে। কিছু দিন আগে দীপান্বিতা একটি চিকেনের রেসিপি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি রান্নাটি করার জন্য ব্যবহার করেছেন দই, গোলমরিচ, কাজুবাটা এবং অতি অবশ্যই চিকেন যা ছাড়া রান্নাটি অসম্পূর্ণ। দীপান্বিতার রান্নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে। এই মুহূর্তে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা আটষট্টি হাজার ছাড়িয়ে গেছে।
কিন্তু এবার দীপান্বিতা ফিরে এলেন নিজের প্রকৃত অবতারে। ‘ভিনদেশি তারা’ গানের সঙ্গে নিপুণ ভঙ্গিমায় নেচে আবারও দক্ষ নৃত্যশিল্পী হিসাবে নিজেকে প্রমাণিত করলেন। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে দীপান্বিতার নাচ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…