এবারে তৃণমূলের উপর হামলার ঘটনা নিয়ে সরব হলেন বামপন্থী নেত্রী দিপসিতা ধর। কোন্নগরেপ্রাক্তন শিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর স্মরণে আয়োজিত একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মন্তব্য রাখলেন এই যুব বাম নেত্রী। এদিনের মন্তব্যের প্রথম থেকেই তৃনমূল কংগ্রেসের উপর হামলার বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেন তিনি।তিনি প্রথম থেকেই বলেন, “আমার মনে হয় ভারতের যেকোনো প্রান্তের যেকোন মানুষের যাওয়ার এবং রাজনীতি করার অধিকার রয়েছে। যে গ্রেফতার করেছে এবং যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় পরিপন্থী।”
শুধু তাই নয় যখন পশ্চিমবঙ্গের রাস্তায় চাকরিটা দিতে গিয়ে পুলিশের মানে রাস্তায় খুন হয়েছিল মইদুল মিদ্দা সেই সময়কার কথাটা মনে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। সুদীপ যার মাথা ফেটে গিয়েছিল, তার জন্যও তিনি সুস্থতা কামনা করেন। তিনি আরো বলেন, ” আমার সমস্ত শুভেচ্ছা থাকত তার জন্য। ও তৃণমূলের পক্ষ থেকে এসেছিল। আমি ওকে বারবার বলতাম তুমি তৃণমূলের পক্ষে নয়। তুমি ছাত্র-যুব হয়ে বল। একজন চাকরি চাইতে এসে পুলিশের মারে খুন হয়েছে। তার জন্য কথা বলো। তুমি কি এই ঘটনাটা কি মন থেকে মেনে নিচ্ছ? সুদীপ কষ্ট করে হলেও সেদিন সেটার বিরোধিতা করতে পারেনি। ”
এছাড়াও তিনি যোগ করেন, ত্রিপুরায় তৃণমূলীদের উপর হামলা একটি সুস্থ সংস্কৃতি নয়। রাজ্যে যখন বিজেপি নেতারা এসেছিলেন, সেই হামলার যেরকম ভাবে ধিক্কার জানিয়েছি, এই ভাবেই এই হামলার ধিক্কার জানাচ্ছি।
তবে সুজন চক্রবর্তী আবার মন্তব্য করেছেন, “তৃণমূল বিজেপির কাছ থেকে শিক্ষা নিচ্ছে নাকি বিজেপি তৃণমূলের কাছ থেকে শিক্ষা নিচ্ছে?”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…