বিনোদন

Srijit Mukherji: ‘নীল মহিলাদের’ সঙ্গে জমিয়ে ক্রিকেট ম্যাচ দেখলেন পরিচালক সৃজিত! নিজেই শেয়ার করলেন সেই ছবি

ক্রিকেট পাগল দেশ বললে প্রথমেই তালিকায় আসবে একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন ভারতের কথা বলছি। এখানে ক্রিকেটারদের নিয়ে উত্তেজনা থাকে বেশ তুঙ্গে। আর যদি হয় প্রিয় ক্রিকেটারের বায়োপিক তাহলে সেই ক্রিকেটারের জনপ্রিয়তাও কতটা বাড়ে তা বলার আর অপেক্ষা রাখেনা। এবার মহিলা ভারতীয় মহিলা ক্রিকেটারের ক্যাপ্টেন মিতালি রাজকে নিয়ে নতুন বায়োপিক হতে চলেছে। এই নতুন সিনেমার নাম ‘সাবাস মিঠু’। এই সিনেমা পরিচালনার গুরু দায়িত্বে আছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

‘বেগমজান’-এর পর সৃজিত মুখোপাধ্যায়ের এটি দ্বিতীয় হিন্দি ছবি ‘সাবাস মিঠু’। এই ছবিতে মিতালি রাজের চরিত্রেঅভিনয় করছেন তাপসী পান্নু। আর এই বায়োপিকের কাজ নিয়ে রীতিমতো ব্যস্ত বাঙালি পরিচালক। কয়েকদিন আগে নেটফ্লিক্সে ‘রে’ অ্যান্থলজি সিরিজ মুক্তি পায়। আর সেখানেও সাফল্য পান বাঙালী পরিচালক। বলিউডে এবার তৃতীয় বার ব্যাট করতে নামবেন সৃজিত আর তার জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা সেরেছিল প্রযোজক সংস্থা ভায়াকম এইট্টিন।

মিতালি রাজের তাপসীও যথাযথ ভাবে অভিনয় করার জন্য নিজেকে ভালো করে প্রস্তুত করছেন। এই চরিত্রের জন্য প্রচুর পরিশ্রম করছেন তাপসী।ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানে করেছিলেন। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। সাধারণত মিতালি রাজের জীবনের নানান জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে এই নতুন ছবিতে। করোনার কারণে স্থগিত ছিল এই প্রোজেক্ট৷ এবার ঝড়ের গতিতে চলছে কাজ। 

এই ছবির কাজের জন্য ১ মাস ধরেই মুম্বইতে রয়েছেন পরিচালক। এই বায়োপিকে অসংখ্য অভিনেত্রীকে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়দের ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যে তাঁদের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে সৃজিতের।নতুন ছবির শ্যুটিং এর ব্যস্ততার ফাঁকে অন-স্ক্রিন ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখলেন সৃজিত।আর সেই ছবি শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। ক্যাপশনে লিখেছেন, ‘নীল মহিলাদের সঙ্গে ক্রিকেট ম্যাচ। এই ছবিতে বঙ্গ তনয়া মুমতাজের দেখা গিয়েছে। এই পোস্ট শেয়ারের সাথে সাথে ভাইরাল।

 

 

John Fabian

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026