বিনোদন

নোংরা ষড়যন্ত্র ফাঁস হতেই আলিয়ার সামনেই উমার সিঁথি রাঙিয়ে দিল অভি, রইলো ভিডিও

মাস দুয়েক হল শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘উমা’। শুরুর প্রথম থেকেই হালে পানি পেয়ে গিয়েছে জি বাংলার সদ্য শুরু ‘উমা’৷ শুরুর প্রথম সপ্তাহ থেকে টিআরপির চার্টে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে৷ এক ক্রিকেটপ্রেমী মেয়ের লড়াই নিয়ে জি বাংলায় শুরু হয়েছিল নতুন এই ধারাবাহিকের পথচলা। মধ্যবিত্ত বাড়ির মেয়ে উমা। ক্রিকেট খেলার প্রতিভাকে কেন্দ্র করে পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপট নিয়ে এই ধারাবাহিকের চিত্রনাট্য লেখা হয়েছে।

এই ধারাবাহিকে উমার চরিত্রে অভিনয় করছেন নবাগতা শিঞ্জিনী চক্রবর্তী। আর অভিমন্যুর চরিত্রে অভিনয় করছেন কৃষ্ণকলির নিখিল ওরফে নীল ভট্টাচার্য। দুজনের অভিনয় প্রথম থেকে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। আগামীতে উমার দর্শেকদের আরো বড় চমক অপেক্ষা করে রয়েছে৷ কারণ এই ধারাবাহিকে খুব শিগগিরি বিয়ের সানাই বাজতে চললেছে। আলিয়া ও অভিমন‍্যুর পরিবারের সিদ্ধান্তে দুজনের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু অভির আলিয়াকে বিয়ে করতে চায়নি। আলিয়ার সঙ্গে অভির দীর্ঘদিনের বন্ধুত্ব হলেও দুজনের স্বভাব চরিত্রে পুরোপুরি বিপরীত।

উপরন্তু সদ‍্য অভি জানতে পেরেছে উমার প্রতিভাকে ব‍্যবহার করে ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করেছে আলিয়া। সেই নির্বাচনী ম‍্যাচে আলিয়ার হয়ে যে উমাই খেলেছিল সেই সত্যি জেনে গিয়েছে অভিমন‍্যু। তাই অভি এখন মনেপ্রাণে চায় উমার প্রতিভাকে যোগ‍্য সম্মান দিতে। এদিকে উমা এখন মহা সংকটে। কারান অভির মেজ কাকা তাকে জানিয়েছে, উমার বাবার মৃত‍্যুটা হয়তো স্বাভাবিক ছিল না। একপ্রকার ষড়যন্ত্র করে খুন করা হয়েছিল তাঁর বাবাকে। অভির কথা শুনে উমাও রাজি হয় ক্রিকেটে ফিরতে। এভাবেই নিজের বাবার খুনিদের শাস্তি দিতে পারবে সে।

এদিকে আলিয়া পরিকল্পনা করে উমাকে আবার নিজের কাজে বহাল করছে তাহলেই সে জানতে পারবে উমাকে নিয়ে অভি ঠিক কী কী পরিকল্পনা করছে। এদিকে বিয়ের দিন অভিমন্যু নিজের হবু স্ত্রী আলিয়া ও নিজের বাবার ষড়যন্ত্র করতে দূর থেকে শুনে ফেলে। আলিয়া ও অম্বরীশ আচার্য পরিকল্পনা করেছে উমার ক্রিকেট খেলা চিরতরে বন্ধ করার। ব্যাস এসব শুনে অভি আর নিজেকে শান্ত রাখতে পারে না। উমার হাত ধরে আলিয়ার সামনে নিয়ে এসে মন্ডপে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলে, এবার থেকে উমা সবসময় অভির সমর্থন পাবে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উমার এই নতুন প্রমো। আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর উমায় দেখানো হবে এই বিশেষ পর্ব। বিয়ের পর অভি উমার ভবিষ‍্যৎ কী হবে, আলিয়াই বা কোন নতুন ষড়যন্ত্র করবে তা ধারাবাহিকের পরবর্তী প্লটে জানা যাবে। ইতিমধ্যে এই প্রমো বেশ ভালোই ভাইরাল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026