নিউজ

CAA নিয়ে চিন্তার কিছু নেই, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে বললেন উদ্ভব ঠাকরে

সিএএ এবং এনআরসি নিয়ে দেশ জুড়ে চলছে আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানালেন, সিএএ নিয়ে চিন্তা করার কিছুই নেই। আজ সকালে উদ্ভব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরেকে নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে উদ্ভব সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন দেশব্যাপী এনআরসি হবেনা। তাই সিএএ নিয়ে চিন্তা করার কিছু নেই।’

প্রসঙ্গত সংসদের শেষ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সারা দেশ জুড়েই এনআরসি চালু করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেন এখনই সারাদেশ জুড়ে এনআরসি চালু করার কোনো পরিকল্পনা নেই। এদিন উদ্ভবের এই মন্তব্যের পর সে বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া গেলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের ধারণা ছিল, এনআরসি চালু করে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব কাড়া হবে। কিন্তু এদিনের বৈঠকের পর উদ্ভবের কথা থেকেই পরিষ্কার এখনই দেশজুড়ে এনআরসি চালু হচ্ছে না।

আরও পড়ুন : ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

এদিন বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাস ভবন থেকে বেরিয়ে উদ্ভব ঠাকরে বলেন, ‘আমার সাথে প্রধানমন্ত্রীজির কথা হয়েছে। ওনার সাথে আমার সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে আলোচনা হয়েছে। উনি আমায় বলেছেন, সারা দেশে এনআরসি চালু হবে না এখন। সংখ্যালঘুদের সিএএ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সিএএ-তে সংখ্যালঘুরাই বেশি উপকৃত হবে।’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘নাগরিকদের অধিকার নিয়ে কোনো আপোষ আমরা করবো না। নাগরিকদের বিপদ দেখলে আমরাই সবার আগে এগিয়ে আসবো।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026