পিঠ দেখিয়ে ছবি দিতেই তুমুল কটাক্ষের শিকার Disha Patani, ডাক্তার দেখানোর পরামর্শ ভক্তদের

দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শুরু থেকেই তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন তিনি। ২০১৫ সালে তেলেগু ছবির হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। তেলেগু ছবি ‘লোফার’ দিয়েই অভিনেত্রী হিসেবে এই ইন্ডাস্ট্রিতে তার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

বেশিরভাগ সময় নিজের বোল্ড লুকের জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হন তিনি। তার একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। অভিনয়ের পাশাপাশি একাধিক সাহসী ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন তিনি, তার ঝলকও মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তিনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন। সম্প্রতি নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া বোল্ড লুকের সূত্র ধরেই একাংশের মাঝে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন। আর সেই সূত্রেই এই মুহূর্তে মিডিয়ার পাতায় চর্চায় দিশা পাটানি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এদিন নুড মেকাপে কালো ব্যাকলেস পোশাকেই ছিলেন অভিনেত্রী। স্মোকি আই মেকাপে চুলে টপ নট বেঁধেছিলেন তিনি। তবে তার এই সাম্প্রতিক লুক নিয়েই নেটনাগরিকদের একাংশের মাঝে তুমুল কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তিনি যে ভীষণভাবে ফিটনেস ফ্রিক সেকথা অজানা নয় কারোরই। তবে বেশিরভাগের মতে, তিনি ভীষণরকম রোগা। কেউ লিখেছেন, তার ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া প্রয়োজন। আবার কেউ মন্তব্য করেছেন, তিনি মনে হয় অপুষ্টিতে ভুগছেন। এমন নানা ধরনের কটাক্ষজনক মন্তব্যের দেখা মিলেছে তার শেয়ার করে নেওয়া ছবিগুলির কমেন্টবক্সেই। তবে এই ধরনের ঘটনা অভিনেত্রীর কাছে নতুন কিছু নয়। তারকা জগৎ’এর সদস্য হওয়ার সুবাদে এর আগেও বহুবার এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। তবে প্রতিবারের মতো এবারও এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন দিশা পাটানি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026