বিনোদন

Disha Patani: ১ লাখ টাকার মিনি ড্রেস, দেশলাইয়ের সমান ব্যাগ, দিশা পাটানির ভিডিও ভাইরাল

দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন তিনি। ২০১৫ সালে তেলেগু ছবির হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। তেলেগু ছবি ‘লোফার’ দিয়েই শুরু তার। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

বেশিরভাগ সময় নিজের বোল্ড লুকের জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হন তিনি। তার একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন তিনি, তার ঝলকও মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তিনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ অভিনেত্রী। তবে এবার নিজের স্টাইলের জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক নেটনাগরিকদের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন দিশা পাটানি।

সম্প্রতি অভিনেত্রী ‘হিরোপান্তি ২’এর স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন। সেখানেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। ভিডিওতে তাকে একটি শর্ট ল্যাভেন্ডার রঙের ড্রেসে দেখা গিয়েছে। ড্রেসের একেবারে নীচে ক্রিস্টালের একটি ফুল ডিজাইন করা ছিল। তবে অভিনেত্রী এই পোশাকের সাথে একটি ডিজাইনের ব্যাগও নিয়েছিলেন, যেটি একটি দেশলাইয়ের বাক্সের আকারের ছিল। আর ভিডিওতে অভিনেত্রীর এই ব্যাগ দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হয়েছেন দিশা পাটানি।

ভিডিওতে নিজের এই শর্ট, স্লিভলেস, ডিপনেক পোশাকের সাথে নিজের এই ক্ষুদ্রাকার ডিজাইনার ব্যাগটি নিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, এই ব্যাগের মূল্য ৪৬ হাজার টাকা। অভিনেত্রীর এই ব্যাগ দেখে কেউ লিখেছেন, এই ব্যাগের মধ্যে অভিনেত্রী কি রেখেছেন? আবার কেউ লিখেছেন, এই ব্যাগের মধ্যে কি বা ধরতে পারে? ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই এমন একাধিক মন্তব্যের দেখা মিলবে। ইন্সটাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’ নামক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। বর্তমানে যা রীতিমতো ভাইরাল নেটনাগরিকদের মাঝে।

উল্লেখ্য, ‘হিরোপান্তি ২’এর স্ক্রিনিংয়ে অভিনেত্রী যে পোশাকটি পরে এসেছিলেন সেটির দাম মোটামুটি এক লাখের কাছাকাছি। সম্প্রতি নিজের ডিজাইনার ক্ষুদ্রাকার ব্যাগের জন্যই চূড়ান্ত পরিমাণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এই সমস্ত বিষয়কে তিনি একেবারেই পাত্তা দিতে নারাজ। কারণ এমন ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে তাদের সাথে। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর এমন ধরনের ঘটনার শিকার হতে হতে অভ্যস্ত হয়ে পড়েন তারা। তবে সাম্প্রতিক ঘটনার কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।

Devparna Acharya

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026