কলকাতাঃ সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও রবিবার নিট নেওয়া হয়। রাজ্যের ৭৭ হাজারেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছিল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার জন্য। সকাল থেকেই মেট্রো চালু করা হলেও পরীক্ষার দিন অন্য জেলা থেকে আসা পরীক্ষার্থীরা বেশ বিপদে পড়েন। রাজ্য জুড়ে ১৮৯টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হলেও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ কয়েকটি জেলার পরীক্ষার্থীরা এদিন বিপদে পড়ে।
রবিবারের প্রবেশিকা পরীক্ষার জন্য নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে কলকাতার পরীক্ষাকেন্দ্রে গাড়ি ভাড়া করে পরীক্ষা দিতে খরচ হয়েছে ৮ থেকে ১০,০০০ টাকা। আবার কারো খরচ হয়েছে কুড়ি হাজার টাকা।
বাস পরিষেবা থাকলেও গাড়ি ভাড়া করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোকে নিরাপদ বলে মনে করেছেন অভিভাবকরা। তাই পরীক্ষা দিতে গিয়েই খরচ পড়েছে হাজার হাজার টাকা।
কৃষ্ণনগর থেকে আবার কোনো পরীক্ষার্থী মালদা থেকে কেউ আবার বহরমপুর বা সাগর থেকে আসেন পরীক্ষা দিতে। মালদা থেকে আসা এক পরীক্ষার্থী জানান, “ট্রেন বন্ধ তাই আমরা গাড়ি ভাড়া করে গত ১০ সেপ্টেম্বর কলকাতাতে পৌঁছে গেছি। আমাদের থাকা এবং খাবারের জন্য এই প্রায় ১০ হাজার টাকা খরচ হয়ে গেছে। পরীক্ষাটা দুমাস বাদে হলেই ভালো হতো।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…