বিনোদন

প্রেম করছেন দিদিমা-নাতি? নেট দুনিয়ায় ভাইরাল হল ‘রানী রাসমণি’র নতুন জুটি

সম্প্রতি অভিনেতা বিশ্ববসু বিশ্বাস (Biswabasu Biswas) তাঁর অনস্ক্রিন দিদিমা ‘রানী রাসমণি’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ‘বিশ্বদিতি’ জুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মুহূর্তে টেলিটাউনে এই জুটিকে নিয়ে চলছে জোরদার গুঞ্জন। বিশ্ববসু ও দিতিপ্রিয়ার বন্ধুত্ব, শুধু বন্ধুত্ব-র গন্ডিতে থেমে নেই। এখন তা এগিয়ে গেছে অনেক দূর, এমনটাই শোনা যাচ্ছে। বিশ্ববসু ও দিতিপ্রিয়ার একটি মিরর সেলফি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।  সেলফির নিচেও চলছে বিশ্ববসু ও দিতিপ্রিয়ার খুনসুটিতে ভরা মন্তব্য।  বিশ্ববসুকে মজা করে ‘বিশ্ব বাংলা’ বলে ডাকেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়াকে বিশ্ববসু  ডাকেন ‘ভিকি’ বলে। অনেকে বলছেন, বিশ্ববসু ও দিতিপ্রিয়ার সম্পর্ক ভাই-বোনের মতো। কিন্তু তাঁদের সেলফি অন্য কথা বলছে।

অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’র দৌলতে বাংলার ঘরে ঘরে ঝড় তুলেছেন। রানী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে। বিশ্ববসু ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির সেজে মেয়ে ও জামাই মথুরামোহনের ছেলে ‘ভূপাল’-এর চরিত্রে অভিনয় করছেন। ‘ভূপাল’ চরিত্রটি গম্ভীর স্বভাবের হলেও বাস্তবের বিশ্ববসু ‘ফাঙ্কি বয়’।   এছাড়া বিশ্ববসু জি বাংলার অপর একটি জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-তে সন্দীপের চরিত্রে অভিনয় করছেন।

অপরদিকে দিতিপ্রিয়া অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর বিপরীতে।  অভিষেক বচ্চন অভিনীত ফিল্ম ‘বব বিশ্বাস’-এ বব বিশ্বাসের মেয়ের বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।  দিতিপ্রিয়া জানিয়েছেন, এই ফিল্মে তাঁর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘বব বিশ্বাস’ ফিল্মটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষ(sujay Ghosh)-এর মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh )।

কিছুদিন আগেই নিজের লম্বা চুল কেটে ফেলে দিতিপ্রিয়া নিজেকে দিয়েছেন টমবয় লুক। শুটিংয়ের বাইরে সাধারণত জিনস-টপে স্বচ্ছন্দ দিতিপ্রিয়া। তবে রানী রাসমণির সেটে দিতিপ্রিয়ার আচরণ নিয়ে কলাকুশলীদের অভিযোগ রয়েছে।  গত বছর দিতিপ্রিয়া বেসুরো গলায় ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন।  দিতিপ্রিয়াকে এই কারণে মারাত্মক ট্রোল করেছিলেন নেটিজেনরা।  সেই সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) দাঁড়িয়েছিলেন দিতিপ্রিয়ার সমর্থনে।

শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন।  এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026