বিনোদন

দিদিমা-নাতি’র প্রেম নিয়ে জোড় গুঞ্জন, নতুন সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাণীমা

সম্প্রতি অভিনেতা বিশ্ববসু বিশ্বাস (Biswabasu Biswas) তাঁর অনস্ক্রিন দিদিমা ‘রানী রাসমণি’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  ‘বিশ্বদিতি’ জুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  এই মুহূর্তে টেলিটাউনে এই জুটিকে নিয়ে চলছে জোরদার গুঞ্জন। বিশ্ববসু ও দিতিপ্রিয়ার বন্ধুত্ব, শুধু বন্ধুত্ব-র গন্ডিতে থেমে নেই। এখন তা এগিয়ে গেছে অনেক দূর, এমনটাই শোনা যাচ্ছে। বিশ্ববসু ও দিতিপ্রিয়ার একটি মিরর সেলফি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।  সেলফির নিচেও চলছে বিশ্ববসু ও দিতিপ্রিয়ার খুনসুটিতে ভরা মন্তব্য।  বিশ্ববসুকে মজা করে ‘বিশ্ব বাংলা’ বলে ডাকেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়াকে বিশ্ববসু  ডাকেন ‘ভিকি’ বলে। অনেকে বলছেন, বিশ্ববসু ও দিতিপ্রিয়ার সম্পর্ক ভাই-বোনের মতো। কিন্তু তাঁদের সেলফি অন্য কথা বলছে। বিশ্ববসুর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার সংবাদমাধ্যমে কথা বললেন দিতিপ্রিয়া। তিনি বললেন তিনি ও বিশ্ববসু দুজনে দুজনের ভীষণ ভালো বন্ধু। এমনকি তাঁর পরিবারের সঙ্গে বিশ্ববসুর পারিবারিক সম্পর্ক রয়েছে।  দিতিপ্রিয়া বিশ্ববসুর প্রেমিকার নাম খোলসা করেন।  তিনি বলেন, বিশ্ববসুর প্রেমিকার নাম অর্কযা (Arkaja)। এর আগে দিতিপ্রিয়া, বিশ্ববসু ও অর্কযা এবং দিতিপ্রিয়ার আরও কয়েকজন বন্ধু মিলে রুফটপ পার্টিও করেছেন।

দিতিপ্রিয়া জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে লেখালেখি তাঁর পক্ষে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।  তবে আপাতত তিনি সিঙ্গল বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার পছন্দ হলিউডের অভিনেতা রবার্ট প‍্যাটিনসন (Robert Pattinson) এবং ক্রিকেটার শুভমন গিল(Subhman gill)-এর মতো বয়ফ্রেন্ড পছন্দ।

অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’র দৌলতে বাংলার ঘরে ঘরে ঝড় তুলেছেন। রানী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে। বিশ্ববসু ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির সেজে মেয়ে ও জামাই মথুরামোহনের ছেলে ‘ভূপাল’-এর চরিত্রে অভিনয় করছেন। ‘ভূপাল’ চরিত্রটি গম্ভীর স্বভাবের হলেও বাস্তবের বিশ্ববসু ‘ফাঙ্কি বয়’।   এছাড়া বিশ্ববসু জি বাংলার অপর একটি জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-তে সন্দীপের চরিত্রে অভিনয় করছেন।

অপরদিকে দিতিপ্রিয়া অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর বিপরীতে।  অভিষেক বচ্চন অভিনীত ফিল্ম ‘বব বিশ্বাস’-এ বব বিশ্বাসের মেয়ের বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।  দিতিপ্রিয়া জানিয়েছেন, এই ফিল্মে তাঁর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘বব বিশ্বাস’ ফিল্মটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষ(sujay Ghosh)-এর মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh )। এছাড়াও শুভ্রজিৎ মিত্র (subhrajit mitra)  পরিচালিত ফিল্ম ‘অভিযাত্রিক’-এ অভিনয় করেছেন দিতিপ্রিয়া। সত‍্যজিৎ রায় (satyajit Ray)-এর সৃষ্ট চরিত্র অপু-অপর্ণার নতুন যুগের কাহিনী ‘অভিযাত্রিক’। এই ফিল্মে অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty)-র বিপরীতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া।

কিছুদিন আগেই নিজের লম্বা চুল কেটে ফেলে দিতিপ্রিয়া নিজেকে দিয়েছেন টমবয় লুক। শুটিংয়ের বাইরে সাধারণত জিনস-টপে স্বচ্ছন্দ দিতিপ্রিয়া। তবে রানী রাসমণির সেটে দিতিপ্রিয়ার আচরণ নিয়ে কলাকুশলীদের অভিযোগ রয়েছে।  গত বছর দিতিপ্রিয়া বেসুরো গলায় ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন।  দিতিপ্রিয়াকে এই কারণে মারাত্মক ট্রোল করেছিলেন নেটিজেনরা।  সেই সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) দাঁড়িয়েছিলেন দিতিপ্রিয়ার সমর্থনে।

শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন।  এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে।

Anirban Kundu

Recent Posts

BAFTA Scandal Explodes: Jury Member Quits After Racial Slur Broadcast Shocks Michael B. Jordan & Delroy Lindo

The British Academy of Film and Television Arts (BAFTA) is facing backlash after a racial…

February 24, 2026

Ryan Coogler Revives The X-Files for Hulu — With a Shocking New Lead You Didn’t See Coming

Ryan Coogler, the acclaimed filmmaker behind Black Panther and the Oscar-nominated Sinners, is bringing back…

February 24, 2026

Demi Lovato Says She Loves Husband Jutes “More and More” Every Day Ahead of First Anniversary

Demi Lovato is opening up about married life with husband Jordan “Jutes” Lutes as the…

February 24, 2026

Ever Carradine, Martha Plimpton, Hilary Duff and More Pay Tribute to Robert Carradine

Hollywood continues to mourn the loss of Robert Carradine, the beloved actor known for Revenge…

February 24, 2026

NCIS: Emily Wickersham Talks Possible Return After Midseason Premiere

Fans of NCIS were thrilled when Emily Wickersham made a surprise return as Eleanor “Ellie”…

February 24, 2026

The Voice Fans Shocked: NBC Cuts a Coach — Here’s the Real Reason Behind Season 29’s Big Shakeup

NBC’s The Voice has always featured four superstar coaches since its debut in 2011. But…

February 24, 2026