সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagadip Dhankhar)-এর হাত থেকে গ্রহণ করলেন বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও। দিতিপ্রিয়া নিজেই ইন্সটাগ্রামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি শেয়ার করে জানিয়েছেন এই কথা। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিতে তাঁকে মাননীয় রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে দেখা যাচ্ছে। রাজভবনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিতিপ্রিয়ার পরনে ছিল অফহোয়াইট রঙের শাড়ি ও ব্লাউজ। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা দিতিপ্রিয়াকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।
জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। এছাড়া পরিচালক অন্নপূর্ণা ঘোষ (Annapurna Ghosh)-এর হিন্দি ফিল্ম ‘বব বিশ্বাস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। কিছুদিন আগে শুভ্রজিৎ মিত্র (subhrajit mitra) পরিচালিত ফিল্ম ‘অভিযাত্রিক’-এও অভিনয় করেছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে। লাগাতার তিন বছর ধরে রানী রাসমণির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…