ভাইরাল & ভিডিও

Divorce Photoshoot: বিচ্ছেদ উদযাপন করলেন এই মহিলা, ছবি শেয়ার করেই চর্চিত তিনি

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

তবে সম্প্রতি শালিনী নামের একটি মেয়ের ফটোশুটের ঝলক ভাইরাল হয়েছে। তিনি নিজের বিবাহ বিচ্ছেদকে উদযাপন করেই আলাদাভাবে ফটোশুট করিয়েছেন। যারা বিবাহ বিচ্ছেদকে লজ্জা হিসেবে মনে করেন তাদের জন্য দিয়েছেন বার্তাও। বলাই বাহুল্য, এই মুহূর্তে শালিনীর এই বোল্ড বিচ্ছেদের ফটোশুটের ঝলক নজর কেড়েছে সকলের। এই মুহূর্তে সেই ঝলক নেটজনতার অধিকাংশের মাঝে রীতিমতো ভাইরাল, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে শালিনীকে নিজের প্রাক্তন স্বামীর সাথে তোলা একটি ছবি ক্যামেরার দিকে তাক করেই ছিঁড়তে দেখা গিয়েছে। অবশ্য সেই ছবিতে তার প্রাক্তন স্বামীর মুখ দেখা যাচ্ছিল না। অন্য ছবিতে নিজের বিয়ের ছবি পায়ের তলায় রাগ দেখিয়ে পিষে দিতে দেখা গিয়েছে। আবার আরো এক ছবিতে ডিভোর্স লেখা নিয়েই হাসিমুখে তুলেছেন ছবি।

নিজের এই ফটোশুটের ঝলক শেয়ার করে নিয়ে শালিনী ক্যাপশনে লিখেছিলেন, তার এই বার্তা সেইসব মহিলাদের জন্য যারা কন্ঠহীনতায় ভুগছেন। তিনি নিজের লেখার মাধ্যমে বার্তা দিয়েছেন, একটি বাজে, অসুখী বিয়ে টিকিয়ে রাখার থেকে সেটি থেকে বেরিয়ে আসাই শ্রেয়। এটি নিজের ও নিজের সন্তানের ভালো ভবিষ্যতের জন্য, ভালো থাকার জন্য জরুরি। তার কথায় বিচ্ছেদ কোন ব্যর্থতা নয়, ইতিবাচকভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটি প্রয়োজন। এই ইতিবাচক পরিবর্তন জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। বিচ্ছেদের পর একা ঘুরে দাঁড়াতে অনেক সাহস লাগে। তাই তিনি এই ফটোশুট আর এই বার্তা সেইসমস্ত সাহসী মহিলাদের উৎসর্গ করেছেন। এই মুহূর্তে সেই ঝলকই রীতিমতো শোরগোল ফেলেছে অধিকাংশের মাঝে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026