বিনোদন

ফের অঘটন বলিউডে, অল্প বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন জগতে আবারও করোনার থাবা, এবার মারা গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর করোনার অভিশাপ পিছু ছাড়ছে না বিনোদন জগতের। এবার মারা গেলেন বলিউড টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী দিব্যা ভাটনগর। মৃত্যুকালে দিব্যার বয়স হয়েছিল 34 বছর। লকডাউনের পর করোনা বিধি মেনে সিরিয়ালের শুটিং করলেও দিব্যা কয়েক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন।

দিব্যা করোনা আক্রান্ত হলে তাঁকে দ্রুত গোরেগাঁও-এর এসআরবি হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু দিব্যার নিউমোনিয়া ধরা পড়ে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দিব্যাকে একশো শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। কিন্তু দিব্যার শারীরিক অবস্থা ক্রমশ সঙ্কটজনক হতে থাকে। রবিবার তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা 71-এ নেমে যায়। রাত 2 টোর সময় দিব্যার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় সেভেন হিলস হসপিটালে। সেখানেই রাত 3 টে নাগাদ চিকিৎসকরা দিব্যাকে মৃত বলে ঘোষণা করেন। দিব্যার বন্ধু মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানান। তিনি বলেন, দিব্যা খুব প্রাণবন্ত মেয়ে ছিলেন। দিব্যার বন্ধু ও পরিবারের কাছে দিব্যার মৃত্যু একটি বড় ধাক্কা। দিব্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মা। দিব্যার মৃত্যুর খবর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়তেই নেমে আসে শোকের ছায়া। দিব্যার সহকর্মীরা ও বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদকর ইন্সটাগ্রামে দিব্যার আত্মার শান্তি কামনা করেছেন।

পরিবারের বিরুদ্ধে গিয়ে দিব্যা ও তাঁর স্বামী গগনের বিয়ে হয়েছিল। পরিবারের সঙ্গে বিগত ছয় বছর ধরে দিব্যার যোগাযোগ ছিল না। দিব্যা করোনায় আক্রান্ত হওয়ার সময় গগন শহরের বাইরে কাজে গিয়েছিলেন। দিব্যা করোনা আক্রান্ত হলে তাঁকে তাঁর বন্ধুরা গোরেগাঁও-এর এসআরবি হসপিটালে ভর্তি করেন এবং দিব্যার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

‘ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করে দিব্যা জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া তিনি কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘উড়ান’-এ অভিনয় করেছিলেন। করোনা আক্রান্ত হওয়ার আগে অবধি কাজ করে গেছেন দিব্যা। সম্প্রতি তিনি সব টিভির জনপ্রিয় সিরিয়াল ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’তে অভিনয় করছিলেন।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026