নিউজ

দেওয়ালির পর এত কম দূষণ, ভালো বাতাসের মানে রেকর্ড করল কলকাতা এবং হাওড়া

মঙ্গলবার সকাল সাতটায় কলকাতা এবং হাওড়ার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৭ এবং ৩৬ অর্থাৎ বেশ ভালো বলা চলে। ঘূর্ণিঝড়ের ফলে ঝড়ো হাওয়া এবং দিনভর বৃষ্টির কারণে দীপাবলিতে দূষণের মাত্রা বৃদ্ধি পাইনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর দিওয়ালির পরের দিন কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২০৭। এর আগে ২০২০ সালে কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১২৭ এবং ২০১৯ সালে ছিল ৩২৬। এদিকে হাওড়ায় গত বছর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৬৫ এবং ২০২০ সালে ২১৭।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী কোন শহরের বাতাসের মানসূচক শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে সেটাকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে সন্তোষজনক। ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সূচক মাত্রাকে বলা হয় সহনীয়। ২০১ থেকে ৩০০ হলে বলা হয় খারাপ, ৩০০ থেকে ৪০০ হলে অতি খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হলে খুব খারাপ।

দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স মঙ্গলবার সকালে ছিল ৩২৬। জাতীয় রাজধানী সংলগ্ন এলাকার গাজিয়াবাদে দূষণের মাত্রা ছিল ২৮৫, নয়ডা এলাকায় ৩২০, গ্রেটার নয়ডা এলাকায় ২৯৪, গুরুগ্রাম এলাকায় ৩১৫ এবং ফরিদাবাদে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩১০। এছাড়াও গত সাত বছরের তুলনায় এবারে দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় বাতাসের কোন মান সূচক অনেকটা ভালো বলে জানিয়েছে ভারতীয় পরিবেশ বিভাগ। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ছিল মুম্বাইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স। সেই তুলনায় কলকাতায় বাতাসের মান এই সমস্ত টায়ার ওয়ান সিটির তুলনায় অনেকটাই ভালো।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026