নবান্নের নির্দেশে এবার ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়েজের অন্তর্গত প্রত্যেকেই গত মাসে তাদের দুর্গাপূজার বোনাস এবং বেতনের পুরোটা পেয়েছেন নির্দিষ্ট সময়ের আগে। তবে এবারে তাদের জন্য রয়েছে আরও বিশেষ সুখবর। এবারে দীপাবলিতে বিশেষ সুখবর রয়েছে সরকারি কর্মচারীদের জন্য। আগামী ২৪ শে অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে কালীপুজো। এর আগেই সরকারি কর্মীরা মাসের বেতন পেয়ে যাবেন, যা অনেকটাই কালীপুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য একটা বোনাসের মতো কাজ করতে চলেছে। কিন্তু কবে ঢুকবে এই মাইনে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বাঙ্গালীদের জন্য বছরের সবথেকে বড় উৎসবমুখর মাস হল অক্টোবর। দুর্গাপুজো লক্ষ্মীপূজো কালীপুজো ছট পুজো ভাইফোঁটা সবকিছুই অক্টোবর মাসেই থাকে। একই মাসে এতগুলো পুজো হওয়ার কারণে বাঙালির পকেট থাকে একেবারেই ফাঁকা। কিন্তু উৎসব প্রিয় বাঙালি আনন্দে কিন্তু বিভোর। তাই যদি পুজোর আগে কম-বেশি বেতন পেয়ে যাওয়া যায় তাহলে আর কার না ভালো লাগে। নবান্নের তরফে ওয়েস্ট বেঙ্গল এম্প্লয়িজের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বেতন, স্টাইপেন্ড, সাম্মানিক এবং প্রকল্প সবকিছুই এ মাসে ক্লিয়ার করে দেওয়া হবে। এবারে দুর্গাপুজো উপলক্ষে ৩০ শে সেপ্টেম্বর থেকে সমস্ত অফিস রয়েছে ছুটি তাই সেই বেতন আগের মাসেই পেয়ে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা।
রাজ্যবাসীর যেন এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম টাকা পেতে অসুবিধা না হয় তার জন্য ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যাচ্ছে সকল রাজ্য সরকারি কর্মীদের বেতন আগামী একুশে অক্টোবর এর আগেই ক্লিয়ার করে দেবে নবান্ন। তবে শুধুমাত্র এই নির্দেশিকা কিন্তু বর্তমান কর্মচারীদের জন্যই। পেনশন ভোগীদের জন্য কিন্তু এই সুবিধা বর্তমান নয়। তারা নির্দিষ্ট দিনে ১লা নভেম্বর তারিখেই নিজেদের পেনশন পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…