দিওয়ালি সহ পুরো পুজোর মরশুম শেষ হয়ে যাওয়ার পরে আবারো ক্রমশ বাড়তে শুরু করেছে সোনার দাম। সামান্য বৃদ্ধি পেয়ে সোনা বর্তমানে ৫০,৬৪২-এর স্তরে পৌঁছেছে। ডলারের দরপতনের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেশ কিছুটা বেড়েছে। রেকর্ড পতনের সঙ্গে গত ৭ মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে সোনা। তবে পুজোর পরের দিকে ধীরে ধীরে এই দাম বাড়ে। সেই কারণে কিছুটা সময়ের জন্য সোনার বিক্রি কমে গিয়েছিল। তবে পরিস্থিতি বদলায় ধনতেরাসের সময়ে। সেইদিন সোনার রেকর্ড বিক্রি হয়েছিল। তবে এইবারে আবার সোনার দাম কমতে শুরু করে দিয়েছে।
এই মুহূর্তে MCX সূচকে সোনার ফিউচারের হার ৫০,৬৪২ টাকা প্রতি ১০ গ্রামে লেনদেন করছে, বৃহস্পতিবার প্রায় ১২ টায় ৮৯ টাকা কমেছে এই দাম৷ একই সময়ে, রূপার দাম ৬৩ টাকা কমে প্রতি কেজি ৫৮,২১৫ টাকা হয়েছে। সেশনের শুরুতে, সোনা ৫০,৭৩৭ টাকা এবং রূপা প্রতি কেজি ৫৮,২৭৮ টাকায় বন্ধ হয়েছিল।
ইন্ডিয়া বুলিয়ন অ্যাসোসিয়েশন (https://ibjarates.com) দ্বারা শুক্রবার সকালে প্রকাশিত মূল্য অনুসারে, ২৪ ক্যারেট সোনার দর ১২৫ টাকা কমেছে এবং এটি প্রতি ১০ গ্রামে ৫০,৬৫৪ টাকায় পৌঁছেছে গ্রাম একই সময়ে ৯৯৯ টাঁচ সিলভার প্রতি কেজি ৫৭,৮০০ টাকায় পৌঁছেছে। শুক্রবার ২৩ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ৫০,৪৫১ টাকা, ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম ৪৬,৩৯৯ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ১০ গ্রাম ৩৭,৯৯১ টাকায় পৌঁছেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…