সিডনি: যেভাবে ভারতে দীপাবলি পালিত হতে দেখা যায় আলোর উৎসবকে ঘিরে, ঠিক সেভাবে বিশ্বের দরবারে সেটা খুব একটা লক্ষ্য করা যায় না। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাঙালি তথা প্রবাসী ভারতীয়রা দূর্গোৎসবের পাশাপাশি দীপাবলিও একই আনন্দ নিয়ে উদযাপন করে। তবে এবার এক অন্যরকমভাবে দীপাবলীর আলোয় আলোকিত হতে দেখা গেল অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউসকে।
মূলত নববর্ষের সময় রাত বারোটার পর গোটা বিশ্বের নজর থাকে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস এবং সিডনি হারবারের ওপরে। কারণ, রাত বারোটা বাজলেই আলোয় আলোকিত হয়ে ওঠে অস্ট্রেলিয়ার এই দুটি ঐতিহাসিক স্থান। তবে এবার দীপাবলির আলোয় আলোকিত হতে দেখা গেল সিডনির অপেরা হাউসকে।
দীপাবলি উপলক্ষে সিডনির অপেরা হাউসকে আলোকিত করার জন্য উদ্যোগ নেন অস্ট্রেলিয়ায় ভারতের কনসাল জেনারেল মণীশ গুপ্ত এবং নিউ সাউথ ওয়েলসের সাংসদ জিওফ লি। এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে লি বলেন, ‘আজকের সন্ধ্যায় দীপাবলি পালন করছি আমরাও। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের উৎসবে শামিল করানোর জন্য অপেরা হাউসকে আলোয় মুড়ে ফেলা হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ সব মিলিয়ে দীপাবলির রাতে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউসকে এক অনন্য রূপে দেখাচ্ছিল, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…