টেক বার্তা

মাত্র ২০,০০০ টাকায় বাড়ি নিয়ে আসুন এই গাড়ি, দিওয়ালিতে অফার শুরু

বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দু’চাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দু’চাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর! দিওয়ালির আগেই বাজারে বাজাজ এনেছে নতুন ই-স্কুটার, যা ২০ হাজারেই সাধারণরা নিয়ে আসতে পারবেন ঘরে।

পেট্রোল ডিজেলে চলা স্কুটারগুলির তুলনায় ইলেকট্রিক স্কুটারের দাম বেশি। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারও বানাচ্ছে বিভিন্ন সংস্থা। খুব সম্প্রতি বাজাজ তেমনি এক ইলেকট্রিক স্কুটার বানিয়েছে, নাম ‘বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার’।

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের বৈশিষ্ট্য-

১) এই ইলেকট্রিক স্কুটারে ৩৮০০ ওয়াটের বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে।
২) ২.৯ কেডাবলুএইচ লিথিয়াম আয়ন ব্যাটারির বৈশিষ্ট্য বর্তমান এই ই-স্কুটারে।
৩) এই ই-স্কুটারে একবার চার্জ দিলেই ১০৮ কিলোমিটার যাওয়া যাবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৬৩ কিলোমিটার গতি দেবে এই স্কুটার।
৪) এটি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির একটি ই-স্কুটার। স্কুটারটি পুরোপুরি ধাতব হওয়ায় এটি প্রিমিয়াম লুক দেয়।
৫) এই ই-স্কুটার সাতটি রঙে পেয়ে যাবেন গ্রাহকরা।
৬) ডিজিটাল স্ক্রিনের সুবিধা।
৭) মোবাইল কানেক্টিভিটির বৈশিষ্ট্য অর্থাৎ মোবাইল চার্জিং ও ইউএসবি পোর্টের বৈশিষ্ট্য।
৮) এলইডি লাইটের বৈশিষ্ট্য।
৯) ডিআরএল সার্কেল লাইটের বৈশিষ্ট্য।
১০) ফাস্ট চার্জিংয়ের বৈশিষ্ট্য।
১১) ক্রুজ কন্ট্রোলের সুবিধা।
১২) তিনটি রিডিং মোড ও রিভার্স মোডের সুবিধা।
১৩) টিউবলেস টায়ারের উন্নত বৈশিষ্ট্য।

এছাড়াও বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে রয়েছে একাধিক উন্নত মানের প্রগতিশীল বৈশিষ্ট্য।

এই মুহূর্তে এই ইলেকট্রিক স্কুটারের বাজার মূল্য ১,২৮,৫০০ টাকা। মাত্র কুড়ি হাজার ডাউন পেমেন্ট করেই এই ইলেকট্রিক স্কুটার যেকোনো সাধারণ গ্রাহকরা নিজেদের বাড়িতে নিয়ে আসতে পারেন। এই ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে রয়েছে ইএমআইয়ের সুবিধাও। ডাউন পেমেন্ট করার চার বছরের মধ্যে মাসিক কিস্তি হিসাবে ৩২৪৩ টাকা করে দিয়েই বাকি টাকা মেটাতে হবে গ্রাহকদের। তবে দীপাবলীর আগেই এই ইলেকট্রিক স্কুটারে থাকবে আকর্ষণীয় অফার। কম দামে কেনার সম্ভাবনাও রয়েছে। তবে তার জন্য নিকটস্থ শোরুমে গিয়ে খোঁজ নিতে হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026