বাংলা সিরিয়াল

Diya Mukherjee: লাল পাড় ঘি রঙের গরদে মিঠাইয়ের ননদ, লাল সিঁদুরের টিপে মোহময়ী অভিনেত্রী

দিয়া মুখার্জ্জী বাংলা টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। এই মুহূর্তে দর্শকদের মাঝে মিঠাইরানির ননদ শ্রীতমা হিসাবেই পরিচয় তার। তবে ৬ বছর বয়স থেকেই এই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন দিয়া। ২০১২-তে ‘সতী’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। জি বাংলার পর্দায় ‘সীমা রেখা’ ধারাবাহিকে অভিনয় করেই নজর কেড়েছিলেন অভিনেত্রী। এই ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের পাশাপাশি দুই ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই যার সূত্র ধরে দর্শক মাঝে প্রশংসা পেয়েছিলেন দিয়া। এছাড়াও ‘তুমি এলে তাই’, ‘নজর’, ‘নেতাজি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় দিয়া। থেকে থেকেই নিজের একাধিক ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি একাধিক নজরকাড়া ফটোশুটেও অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ঝলক নিজেই শেয়ার করে নিয়ে চর্চায় থাকেন তিনি। এই মুহূর্তে তেমনি একটি ঝলক নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে তুমুল চর্চিত পর্দার শ্রীতমা।

সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে লাল পাড় ঘিয়ে রঙের গরদের শাড়িতে দেখা গিয়েছে। ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে মোহময়ী রূপে হাজির ছিলেন অভিনেত্রী। ভারী কানের দুলে কাঁধে, হাতে ও গলায় সাদা রঙ দিয়েই আঁকা ছিল কলকা। মোটা করে কাজলের পাশাপাশি পরেছিলেন লাল সিঁদুরের টিপও। লাল লিপস্টিকে নিয়েছিলেন নুড গ্লসি মেকাপও। ছাউনি দেওয়া একটি ঘরেই দেখা মিলেছিল তার। চৌকির উপর হালখাতা ও লক্ষ্মী-গণেশের মূর্তি বর্তমান ছিল। পাশাপাশি ঐ ঘরে ছিল কাঁসার কলসিও, যাতে সিঁদুর দিয়ে আঁকা ছিল স্বস্তিক চিহ্নও। সাজ-সজ্জার জন্য ব্যবহার করা হয়েছিল বড় হাতপাখার পাশাপাশি রঙিন কুলো। ধোঁয়া ধোঁয়া পরিবেশে হাতে খাগের কলমও ছিল দিয়ার। বলাই বাহুল্য, এদিন অভিনেত্রীর মোহময়ী সাজের পাশাপাশি তার চাহনিও ঘায়েল করেছে তার ভক্তমহলকে। খুব সম্ভবত পয়লা বৈশাখ উপলক্ষেই এই সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। চারিদিকের সাজসজ্জা দেখেই সেকথা ঠাওর করা গিয়েছে। আপাতত, পর্দার শ্রীতমা নিজের এই মোহময়ী রূপের সূত্র ধরেই উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার নয়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026