যেকোন গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলে মানা হয়। এই গাছকে মা লক্ষ্মী হিসেবেই পুজো করে থাকেন সকলে। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী। নারায়ণ পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে বেশকয়েকটি নিয়ম আবশ্যিকভাবে মেনে চলা প্রয়োজন, অন্যথায় তা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে পরিবারে। তুলসী গাছ বাড়িতে থাকলে নিম্নোক্ত এই নিয়মগুলি সর্বদা মেনে চলাই শ্রেয়।
নিয়ম:
১) কখনোই অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই। সন্ধ্যা হলেই একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, অন্যথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গল।
২) সর্বদা খোলা জায়গায় তুলসী গাছ লাগাতে হয়। বন্ধ জায়গায় তুলসী গাছ লাগানো অশুভ বলে মানা হয়।
৩) রবিবার কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিৎ নয়। পাশাপাশি এদিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ বলে মানা হয়।
৪) তুলসীর শুকনো পাতা কখনোই ফেলে দিতে নেই। সেটি ধুয়ে তুলসী গাছের মাটিতেই পুঁতে দিতে হয়।
৫) শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিৎ নয়, কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে বলেই মানেন সকলে।
৬) দক্ষিণ-পূর্ব দিক করে কখনোই তুলসী গাছ লাগানো শুভ হয়না। কারণ এটি অগ্নির দিশা বলে মানা হয়।
৭) শুধু মাটিতে তুলসী গাছ লাগানো উচিৎ নয়। সবসময় একটি টবে কিংবা গামলায় তুলসী গাছ লাগাতে হয়।
৮) কাঁটাযুক্ত গাছের ধারে কাছেও তুলসী গাছ রাখা উচিৎ নয়।
৯) তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই লাগানো বাঞ্ছনীয়।
১০) সবসময় আঙুলের ব্যবহার করেই তুলসী পাতা তুলতে হয়। পাশাপাশি বজায় রাখতে হয় সাবধানতাও। কারণ যদি তুলসী পাতা তোলার সময় সেই পাতা ছিড়ে যায় তাহলে, তা অশুভ বলে মানা হয়ে থাকে।
১১) সবসময় চান করেই তুলসী গাছে হাত দিতে হয়। নাহলে হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান সেই তুলসী পাতা গ্রহণ করেন না বলেই মানা হয়ে থাকে।
১২) পুজোর প্রয়োজনে কিংবা শরীরের প্রয়োজনেই শুধুমাত্র তুলসী পাতা তোলা উচিৎ। শুধু শুধু তুলসী পাতা তোলা অশুভ বলেই মানা হয়।
১৩) সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা তোলা শুভ হয়না।
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…