জীবনযাপন

মুখের ব্রণ তুলতে টুথপেস্ট ব্যবহার করছেন? তাহলে এই ভুলগুলি করছেন আপনি

ভারতবর্ষে বহু মানুষ ত্বকের সমস্যায় নাজেহাল। গরম জল, লেবুর রস দিয়ে বারংবার ত্বক পরিষ্কার করছেন, ফেসওয়াশ ব্যবহার করছেন, নামিদামি কোম্পানির ফেস লোশন ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। স্কিনে ব্রণ, ফুসকুড়ি থেকেই যাচ্ছে। বিশেষ করে ভারতীয় মেয়েরা এই ধরনের পিম্পল এর সমস্যায় অত্যন্ত জর্জরিত।

আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন ব্রন দূর করার জন্য টুথপেস্ট ব্যবহার করতে হয়। টুথপেস্টে নাকি এমন কিছু জিনিস থাকে যা খুব সহজে ব্রণ তুলতে পারে। কিন্তু কথাটা কি ঠিক? বিজ্ঞানীরা বলছেন, কোন চিন্তা ভাবনা ছাড়া যদি ত্বকের উপর টুথপেস্ট জাতীয় কোন জিনিস ব্যবহার করে দেন তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে। টুথপেস্ট একটি সম্পূর্ণ রাসায়নিক পদার্থ। এটি বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলি দাঁত পরিষ্কার করতে কাজে লাগে।

যদি আপনি হঠাৎ করে ব্রণ অথবা কালো দাগ দূর করার জন্য প্রথম ব্যবহার করেন তাহলে সেটা আপনার ত্বকের জন্য অত্যন্ত খারাপ হবে। অনেকেই বলেন, এই জিনিসটি ব্যবহার করলে নাকি খুব তাড়াতাড়ি ব্রন এবং ফুসকুড়ি জাতীয় জিনিস চলে যায়। কথাটা একেবারেই ভুল, টুথপেস্টে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা আপনার ত্বকের মেলানিন এর সঙ্গে বিক্রিয়া করতে পারে। তার ফলে আপনার ত্বক অত্যন্ত খারাপ হয়ে যাবে।

তার সঙ্গে বহু টুথপেস্ট এমন থাকে যেখানে মিন্ট এক্সট্রাক্ট ব্যবহার করা হয়। এই ধরনের জিনিস ব্যবহার করলে সেগুলি আপনার শরীরের উপরে খারাপ প্রভাব ফেলে। যে জায়গায় আপনি টুথপেস্ট ব্যবহার করেন সেখানে জ্বালা ভাব তৈরি হতে পারে। কালো ছোপ পড়তে পারে। শুধুমাত্র দাঁত পরিষ্কার করার জন্য এই টুথপেস্ট তৈরি করা হয়েছে। কিন্তু মুখের পিএইচ ব্যালেন্স আপনার দাঁতের থেকে একটু অন্যরকম।

দাঁত পরিষ্কার করতে পারে মানেই কিন্তু সেই জিনিসটি আপনার মুখ থেকে ব্রণ ও তুলে দেবে সে রকম কিন্তু না, টুথপেস্ট এর মাধ্যমে শুধুমাত্র দাঁত সুরক্ষিত থাকবে। টুথপেস্টে অনেক ধরনের ক্ষারকীয় পদার্থ এবং অনেক আম্লিক পদার্থ উপস্থিত থাকে। তাই এইগুলি আপনার শরীরের পক্ষে খারাপ প্রভাব ফেলতে পারে। আপনার ত্বকের উপরের অংশ থেকে জল টেনে নিয়ে ত্বক রুক্ষ করে দেয়। এছাড়াও পেস্ট ব্যবহারের ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রচুর, তখন মুখে ব্রণ কমার থেকে উল্টে আরো ব্রণর পরিমাণ বেড়ে যেতে পারে।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026