সেভিংস অ্যাকাউন্টে এত টাকা রাখা যাবে, না হলে বাড়িতে আসবে আয়কর দপ্তরের নোটিশ

ডিজিটাল জামানার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রায় সকলেরই জন্য অপরিহার্য। বেতন, মজুরি থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা – সবকিছুই এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়। অনেক ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু বেশিরভাগ মানুষের কাছে আছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে অনেকের মনের মধ্যেই একটি প্রশ্ন থাকে যে আপনি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ কত টাকা রাখতে পারবেন? কত টাকার বেশি থাকলে আয়কর দপ্তর আপনার বাড়িতে হানা দিতে পারে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সকলের প্রশ্নের উত্তর হল আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে, আয়করের আওতায় আসার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) অনুসারে, এক আর্থিক বছরে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি জমা করলে তা ব্যাঙ্ককে জানাতে হয়। এই নিয়ম FD, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি সেভিংস অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের উপরেও কর দিতে হয়।

আপনাদের জানিয়ে রাখি, আয়কর আইনের 80TTA ধারা অনুসারে, এক আর্থিক বছরে সঞ্চয় অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পর্যন্ত সুদের উপর কোনো কর ধার্য করা হয় না। এর বেশি হলে কর দিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা ৫০,০০০ টাকা। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো ২.৭০% থেকে ৪% পর্যন্ত সুদ দিচ্ছে। ১০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্সে ২.৭০% এবং তার বেশি হলে ৩% সুদ পাওয়া যায়। কিছু ছোট ফাইন্যান্স ব্যাংক ৭% পর্যন্ত সুদ দিচ্ছে, তবে সেইক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হয়।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

Zendaya and Tom Holland Reportedly Married, Stylist Law Roach Reveals

Zendaya and Tom Holland may have secretly tied the knot, according to a surprising revelation…

March 2, 2026

Kate Middleton Speaks Welsh for the First Time on St. David’s Day

The Princess of Wales marked a special milestone this year as she celebrated St. David’s…

March 1, 2026

Robbie Williams Leads All-Star Ozzy Osbourne Tribute at 2026 Brit Awards

The 2026 Brit Awards closed with a powerful tribute to the late Ozzy Osbourne, led…

March 1, 2026

Kate Hudson Wraps Up London Trip With Chic Street Style and Glam Night Out

Kate Hudson ended her London getaway with a stylish flourish, sharing a series of Instagram…

March 1, 2026

Niall Horan Just Dropped the Bombshell Fans Have Been Begging For

Niall Horan has officially announced that his highly anticipated new album is complete, sending fans…

March 1, 2026

Silvana Armani Honors Fashion Dynasty at Milan Fashion Week

Silvana Armani, niece of the late Giorgio Armani, closed Milan Fashion Week with her debut…

March 1, 2026