অফবিট

নিজের খাবার জোটে না, তবু খাবার খাওয়াচ্ছে রাস্তার কুকুরদের

শ্রেয়া চ্যাটার্জি – লক ডাউন এর জন্য দোকানপাট বন্ধ। রাস্তার কুকুর দের কি হবে! পথচলতি মানুষ আর বিস্কুট দেয় না। মাংস দোকানের লোকটা এক টুকরো মাংস ছুঁড়ে দেয় না। নর্দমার ধারে পড়ে থাকে না এঁটো ভাত। ভয় মানুষ বাইরে বের হচ্ছেন না। বড্ড কষ্টই প্রাণীগুলোর। ওরা কথা বলতে পারেনা। তাবলে খিদের জ্বালা সহ্য করা যায় কি?

এই কুকুর গুলো যদি অসহায় হয়ে আপনার বাড়ির গেটের সামনে একটু দাঁড়ায় দয়া করে তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেবেন না। এই দুর্দিনে বাজারে এক টুকরো বিস্কুট হলেও তার মুখের সামনে তুলে দিন। উপরের অচেনা-অজানা মানুষটিকে দেখেই মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। কিন্তু আপনি কি করে বলবেন মানুষটি পাগল? হাতে বিস্কুটের প্যাকেট নিজে না খেয়ে কুকুরদের মধ্যে ভাগ করে দিচ্ছেন। মাথার গন্ডগোল থাকলেও মানুষটি কিন্তু দরাজ মনের, এই কথা মনে মনে আপনাকে স্বীকার করতেই হবে।

সোশ্যাল মিডিয়ার অনেক ছবি দেখা যায় যেখানে পথের কুকুরের মুখে কেউ কেরোসিন তেল ঢেলে দিচ্ছে কিংবা বিষ খাইয়ে মেরে ফেলছে কুকুরগুলিকে এবং তার ছানাদের। তারা প্রত্যেকেই মানুষ এবং বড় ঘরে তাদের বাস। দেখেছেন, মনুষ্যত্ব কখনো অর্থ দেখে, শিক্ষা দেখে আসে না। চালচুলোহীন এই মানুষটি অনেক বড় মনুষ্যত্বের অধিকারী। যা অর্থ দিয়ে শিক্ষা দিয়ে আপনি কিনতে পারবেন না। তবে দেখে শিখতে পারেন।

আমাদের যতটুকু সাধ্য আমরা যদি প্রত্যেকে আমাদের সাধ্যমত একটু একটু করে এগিয়ে যাই তাহলে হয়তো পৃথিবী একটু অন্যরকম হবে। ভাবুন তো আপনার পাড়ার কুকুরগুলো আপনাকে রাত্রিবেলা কতটা সুরক্ষিত রাখে। কুকুর হঠাৎ মাঝ রাত্রে চেঁচিয়ে উঠলে আপনি নিশ্চয়ই ভাববেন কোন অজানা লোক আপনার পাড়ায় ঢুকেছে। একটু বিস্কুট, একটু ভাত বা একটু মাংসের হাড় এইতো চায় এরা। দিয়েই দেখুন, দেখবেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ আপনি হবেন। কোন রকম দামি ক্রিম না মেখেই আয়নার সামনে যখন দাঁড়াবেন, নিজের গাল দুটো চিকচিক করে উঠবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026