নিউজ

শান্তি নষ্ট করবেন না, রাহুলদের উদ্দেশ্যে প্রশাসনের আবেদন!

রাজীব ঘোষ: কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর সরকারের পক্ষ থেকে সেখানকার মানুষদের স্বাভাবিক জীবন যাত্রা ফেরানোর চেষ্টা করা হচ্ছে।ইতিমধ্যে পাকিস্তান কাশ্মীর ইস‍্যুতে বহুবার ভারতের বিরুদ্ধে হুশিয়ারী দিলেও তাতে কোনো লাভ হয়নি।বরং বিশ্বের প্রায় সব দেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ভারতের অভ‍্যন্তরীন বিষয়।ফলে পাকিস্তানের অভিযোগে কোনো কাজ হয়নি।ভারতের বিরুদ্ধে পাকিস্তান কাশ্মীরকে ব‍্যবহার করে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতো সেটা একরকম প্রমাণ হয়ে গিয়েছে।এই অবস্থায় শনিবার বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছেন।জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে বিরোধীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের মানুষদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন।

সীমান্তের ওপারের সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণ থেকে কাশ্মীরের মানুষকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সতর্ক রয়েছেন।এই মূহুর্তে বিরোধী দলের পক্ষ থেকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে কাশ্মীরের মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় ব‍্যাঘাত ঘটতে পারে।বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি দলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, তৃণমূল কংগ্রেসের নেতা দীনেশ ত্রিবেদী, সিপিআই নেতা ডি রাজা,এনসিপি নেতা মজিদ মেনন সহ অন্যান্য কিছু নেতৃত্ব রয়েছেন।এর আগে কংগ্রেসের গুলাম নবি আজাদকে শ্রীনগর বিমানবন্দরে প্রশাসন আটকে দিয়েছিল।সেই সময় কাশ্মীরে কারফিউ জারি ছিল।গুলাম নবি আজাদ যেতে চাইলে তাকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও সেই সময় তার দলের বিধায়ক ইউসুফ তারিগামিকে দেখতে গিয়েছিলেন।তখন প্রশাসন তাকেও যেতে নিষেধ করেছিল।জম্মু-কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে বিরোধী প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলা হয়েছে, শ্রীনগরে এসে মানুষকে সমস্যায় ফেলবেন না।প্রবীণ নেতাদের এমন কিছু করা উচিত নয় যাতে সমস্যা তৈরী হতে পারে।প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে।কাশ্মীরে শান্তিরক্ষা এবং মানুষের জীবন রক্ষা করা এখন সবার আগে।কাশ্মীরে নিষেধাজ্ঞা লঙ্ঘিত করা উচিত নয়।শনিবার যে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা কাশ্মীরে যেতে চাইছেন তাদের প্রশাসন বিরত থাকার অনুরোধ করে বলেন, অবস্থা বোঝার চেষ্টা করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026