নিউজ

ইন্টারনেট কানেকশন ছাড়াই এবার করুন অনলাইন পেমেন্ট, RBI লঞ্চ করলো UPI Lite, জানুন খুঁটিনাটি

আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আপনি যদি একজন UPI ব্যবহারকারী হন তবে এই খবরটি আপনাকে খুশি করবে। রিজার্ভ ব্যাঙ্ক UPI লাইট ব্যবহারকারীদের জন্য লেনদেনের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং RBI দ্বারা UPI Lite চালু করা হয়েছিল। এটি UPI পেমেন্ট সিস্টেমের একটি সরলীকৃত সংস্করণ। কি এই UPI Lite? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

UPI ব্যবহারের সময় অনেকেই ফেল পেমেন্ট এর সমস্যায় পড়েন। এই সমস্যা থেকে মুক্তি পেতে লঞ্চ করা হয়েছে UPI Lite। এতে ব্যাঙ্কের দিক থেকে প্রসেসিং ব্যর্থ হলে ব্যবহারকারীরা কোনও ধরণের সমস্যার সম্মুখীন হবেন না। UPI লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড প্রযুক্তি ব্যবহার করে UPI-তে অফলাইন পেমেন্ট শুরু হবে। MPC-তে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রদান করে, RBI গভর্নর বলেছেন যে ব্যবহারকারীদের জন্য ডিজিটাল অর্থ প্রদানের অভিজ্ঞতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। UPI লাইটের মাধ্যমে অফলাইন পেমেন্ট করা যাবে।

২০২২ সালে এই সিস্টেম চালু হলেও এতদিন এই মাধ্যমে দিনে সর্বোচ্চ ২০০ টাকা পাঠানো যেত। এবার সেই সীমা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। এই উদ্যোগ শুরু হয়ে যে দেশে ডিজিটাল পেমেন্ট অনেক বাড়বে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, UPI ব্যবহারের মাধ্যমে এক দিনে সর্ব্বোচ ১ লাখ টাকা লেনদেন করা যায়।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026