জীবনযাপন

সম্পর্ক ভালো রাখতে ও ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে এইকাজগুলি করুন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : একটা সম্পর্ক সকল সময়ই একইরকম সুখের থাকে না। সেখানে অনেক চড়াই উৎরাই থাকে। আর এসবের মধ্যেই ধীরেধীরে কখন যেন সম্পর্কটাই তলানিতে ঠেকে যায়। এরপরই হয়ে যায় বিচ্ছেদ। কিন্তু এই বিচ্ছেদ আটকাতেই কি করা উচিত সে সম্পর্কে জেনে রাখুন-

১. সঙ্গীর সাথে কথা বলুনঃ সঙ্গীর কথা শুনুন। কিছু কিছু সময় আপনার সঙ্গী নিজেকে খুবই একা মনে করেন। সেই সময় হয়তো কাঁদেন, বা পুরানো কোনো কথা টেনে আনেন। এমন সময় সঙ্গীর কথা মনযোগ দিয়ে শুনুন। তার পাশে থাকুন।

২. ঝগড়া এড়িয়ে চলুনঃ সম্পর্কে ঝগড়া তৈরি হতে কিন্তু সময় লাগে না, কিন্তু সময় লাগে সেই ঝগড়া দূর করতে। তাই ঝগড়া দ্বন্দ হয় এমন কোনো বিষয় থেকে এড়িয়ে চলুন। আপনার সঙ্গীর সাথে এমন কোনো কথা বলবেন না যাতে নতুন করে ঝগড়া তৈরি হতে পারে।

৩. সুখের সময় গুলো ভাবুনঃ অতীতের দুঃখ গুলো না, সুখের সময় গুলো ভাবুন। একসাথে কাটানো ভালো সময়, একসাথে কাটানো সুখের মুহূর্ত গুলো ভাবুন। এসব ভাবনাগুলো কিছুটা হলেও আপনাদের মানসিক চাপ কমাবে, সম্পর্ককে চাঙ্গা করতে সাহায্য করবে।

৪. সঙ্গীকে দোষারোপ করবেন নাঃ অনেক সময়ই ভুল হয়ে যায় কোনো না কোনো বিষয়ে। এক্ষেত্রে সঙ্গীকে তার ভুলটা ধরিয়ে দিন, কিন্তু তাকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। এর ফলে তার যে কাজটি আপনাকে কষ্ট দিয়েছে সেটি সে কিছুটা হলেও বুঝতে পারবে।

৫. ভালোবাসুনঃ সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার বিকল্প নেই। একমাত্র ভালোবাসায় পারে আপনাদের মধ্যের সমস্ত তিক্ততা দূর করতে। তাই সঙ্গীকে ভালোবাসুন, তাকে ঘুরতে নিয়ে যান। আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ তাকে বোঝান। সম্পর্ক ভালো থাকবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026