নিউজ

Aadhaar Update: বাতিল হয়ে যেতে পারে আধার কার্ড, সময় থাকতেই সেরে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজ

ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র আধার কার্ড (Aadhaar Card)। বিভিন্ন সরকারি কাজে তো বটেই, বেসরকারি কাজেও এখন প্রয়োজন পড়ে আধার কার্ডের। তাই আধার কার্ডে যাতে সমস্ত তথ্য ঠিক থাকে সেই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার আপডেটের প্রয়োজন পড়ে। UIDAI সম্প্রতি আধার কার্ড আপডেটের শেষ তারিখ বাড়িয়ে দিয়েছে আগামী ১৪ জুন ২০২৪ পর্যন্ত। এর মধ্যে পরিচয়ের প্রমাণ পত্র এবং ঠিকানার প্রমাণ পত্র আপডেট করলে তা করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে আর আগামী দেড় মাস সময় রয়েছে বিনামূল্যে আধার আপডেটের জন্য।

সিস্টেম আপডেটেড রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর আধার আপডেট করা জরুরি। প্রতিটি ভারতীয় নাগরিককে আধার কার্ড বানানোর জন্য অনুরোধ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। উপরন্তু যাতে আধার সংক্রান্ত জালিয়াতির ঘটনা কমে তাই আধার আপডেট করা জরুরি। যাদের আধার কার্ড তৈরি হওয়ার পর দশ বছর কেটে গিয়েছে, তাদেরই আধার আপডেট করার সবথেকে বেশি প্রয়োজন। শিশুদের ক্ষেত্রে ৫ এবং ১৫ বছর বয়সে ব্লু আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করাটাও জরুরি।

অনলাইনে নাম, জন্ম পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস এর মতো তথ্য আপডেট করা যাবে। কীভাবে অনলাইনে করবেন তথ্যগুলি আপডেট, জেনে নিন। প্রথমেই uidai.gov.in এ গিয়ে পছন্দমতো ভাষা নির্বাচন করে নিন। এরপর ক্লিক করুন মাই আধার ট্যাবে, তারপর ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করুন আপডেট ইওর আধার অপশনে। আপডেট আধার ডিটেলস (অনলাইন) পেজে রিডায়রেক্ট করা হবে। এবার ক্লিক করুন ডকুমেন্ট আপডেট এ। UID এবং ক্যাপচা দিলে একটি ওটিপি আসবে মোবাইল নম্বরে। ওটিপি দিয়ে লগইন করতে হবে। এবার সমস্ত তথ্য সঠিক ভাবে ফিলআপ করে সাবমিট করুন। সঙ্গে জরুরি নথিপত্র স্ক্যান করে আপলোড করুন। এরপর সাবমিট আপডেট রিকোয়েস্ট ক্লিক করলেই হয়ে যাবে।

নিকটবর্তী আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক তথ্য আপডেট করা যাবে। কেন্দ্রে গিয়ে নির্দেশ মতো জরুরি বায়োমেট্রিক তথ্য দিতে হবে। সঙ্গে জরুরি কোনো নথিপত্র জমা করতে হতে পারে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডির মতো নথিপত্র প্রয়োজন পড়তে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026