নিউজ

Ration Card: তাড়াতাড়ি রেশন কার্ডে করিয়ে নিন এই আপডেট, নয়তো পড়তে হবে বিপদে

প্রতিটি বাড়িতেই রেশন কার্ড (Ration Card) একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। রেশন কার্ডের মাধ্যমে সমাজের অত্যন্ত গরীব মানুষরাও পাচ্ছেন বিনামূল্যে খাদ্যসামগ্রী। বিভিন্ন ধরণের রেশন কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী পেয়ে থাকেন সাধারণ মানুষ। ভারতের মতো উন্নয়নশীল দেশে এখনো বহু মানুষই রয়েছেন দারিদ্র সীমার নীচে। সেই সব মানুষরা কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য এই রেশন ব্যবস্থা বড় ভূমিকা পালন করে। বিশেষ করে করোনা কালের সময় থেকেই বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা চলে আসছে এখনো।

রেশন কার্ড এমনি একটি গুরুত্বপূর্ণ নথি যেটি আপডেটেড রাখাই বাঞ্ছনীয়। পরিবারের প্রতিটি সদস্যের নাম রেশন কার্ডে থাকা জরুরি। কারোর যদি নতুন বিয়ে হয়ে থাকে, তাহলে এই প্রতিবেদনটি তার বিশেষ প্রয়োজনে আসতে পারে। পরিবারে সদস্য সংখ্যা বাড়লে, কোনো নতুন সদস্য যুক্ত হলেই তার নাম রেশন কার্ডে যুক্ত করা জরুরি। এমনটা না করলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু কীভাবে রেশন কার্ডে জুড়বেন নতুন সদস্যের নাম? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

কিছুদিন আগেই বিয়ে হয়ে থাকলে প্রথমেই আধার কার্ডে নাম আপডেট করতে হবে। মহিলাদের ক্ষেত্রে আধার কার্ডে বাবার বদলে স্বামীর নাম আপডেট করতে হবে। পরিবারে যদি কারোর সন্তান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নাম যুক্ত করতে প্রয়োজন হবে বাবার নাম। আধার কার্ড আপডেট হওয়ার পর সংশোধিত আধার কার্ডের ছবি দিয়ে রেশন কার্ডে নাম যুক্ত করতে আবেদন করতে হবে খাদ্য বিভাগের আধিকারিকের কাছে।

এর জন্য খাদ্য বিভাগের আধিকারিকের অফিসে গিয়ে আবেদন জমা করতে হবে। তবে বাড়িতে বসে অনলাইনেও আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে রাজ্যের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। তবে অনেক রাজ্যে অনলাইনে এই সুবিধা পাওয়া গেলেও কিছু রাজ্যে এখনো এই পদ্ধতি চালু হয়নি। বাড়িতে কোনো শিশু সন্তান এলে প্রথমে তার আধার কার্ড তৈরি করতে হবে। এর জন্য জন্ম শংসাপত্রের প্রয়োজন হবে। আধার কার্ড তৈরি হয়ে গেলে তারপর রেশন কার্ডে নাম যুক্ত করার জন্য আবেদন করা যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026