ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: নয়া নিয়মে কড়াকড়ি, এই কাজটি না করা থাকলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম

বিনিয়োগের জন্য বিভিন্ন মাধ্যমের উপরে ভরসা করে থাকে মানুষ। আর যদি ঝুঁকিহীন বিনিয়োগে ভালো সুদে নিশ্চিত রিটার্নের কথা ওঠে, তাহলে অনেকেই চোখ বন্ধ করে ভরসা করেন পোস্ট অফিসের (Post Office Scheme) উপরে। পোস্ট অফিসের বিভিন্ন ধরণের স্কিম গুলি প্রবীণ নাগরিকদের কাছে তো বটেই, কম বয়সী বিনিয়োগকারীদের কাছেও বেশ জনপ্রিয়। তবে এবারে এমন এক খবর প্রকাশ্যে এসেছে যার জন্য মাথায় হাত পড়তে পারে পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগকারীদের। যেকোনো সময়েই বন্ধ হয়ে যেতে পারে স্কিম।

পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে শুরু হয়েছে কড়াকড়ি। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং কোনো রকম প্রতারণা এড়াতেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পোস্ট অফিস। ১ লা এপ্রিল ২০২৩ থেকে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে আধার এবং প্যান কার্ডের বিবরণ দেওয়া হয়েছে বাধ্যতামূলক। অন্যথায় বা কোনো অমিল লক্ষ্য করা গেলে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে স্কিমে।

২০২৪ এর ৭ মে পোস্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ২০২৪ এর ১ লা মে থেকে প্যান বৈধতা সংক্রান্ত প্রোটিন সিস্টেমটির সংশোধন হয়েছে। সরকারি সঞ্চয় প্রচার বিধিমালা ২০১ জি এর বিধি ৬ এর বিধান অনুযায়ী, বিজ্ঞপ্তি নম্বর জি এস আর এর মাধ্যমে সংশোধন হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, অ্যাকাউন্টে যে কোনো সময় ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে, যে কোনও আর্থিক বছরে যদি অ্যাকাউন্টে সমস্ত ক্রেডিট ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায় এবং অ্যাকাউন্টে এক মাসে সব টাকা তোলা এবং স্থানান্তর যদি মোট ১০ হাজার টাকা ছাড়িয়ে যায় সেক্ষেত্রে আমানতকারীর কাছ থেকে বৈধ প্যানপ্যান বিবরণ গ্রহণ করতে হবে।

এবার থেকে পোস্ট অফিসে স্কিম এর সুবিধা নেওয়ার জন্য আধার এবং প্যান লিঙ্ক করানো হয়ে গিয়েছে বাধ্যতামূলক। আয়কর বিভাগের সঙ্গে হাত মিলিয়ে পোস্ট অফিসের তরফে প্যান বিবরণের বৈধতা ক্রস চেক করা হবে। আধার প্যান লিঙ্ক করা আছে কিনা এবং নাম, জন্ম তারিখ বৈধ কিনা তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026