জীবনযাপন

হৃদরোগের সঠিক লক্ষণ কি? আসুন জেনে নি

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আমাদের অনেকেরই এই ধারণা রয়েছে বুকে ব্যাথা হওয়া মানেই হার্টের সমস্যা। তবে এমন অনেক হার্টের অসুখের রোগী রয়েছে যাদের বুকে ব্যথা হয় না। তাদের মধ্যে একটি প্রশ্ন থেকে যায় যে তাদের তো কোনোদিন বুকে ব্যথা হয়নি তবে তাদের হার্টের অসুখ হলো কি করে?

হৃদপিন্ডের যে রক্ত সরবরাহকারী ধমনীগুলো থাকে সেগুলিতে মেদ জমে যাওয়ার কারনে হৃদপিন্ডের রক্ত সরবরাহ ধীর হয়ে পড়ে। এর ফলে একটু ভারী কাজ করলেই আমরা হাঁপিয়ে যাই এবং আমাদের বুকে ব্যাথা হতে পারে। আবার সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করলেও বুকের মাঝখানে ব্যাথা হতে পারে। এই ব্যাথা আমরা যত কাজ করি তত বেড়ে যায় এবং যদি আমরা বিশ্রাম নি তবে এ ব্যথা ধীরে ধীরে কমতে থাকে।

কিন্তু সবার ক্ষেত্রে এরকম ব্যাথা অনুভূত হয় না। তারা কখোনো বুঝতেই পারেন না যে তাদের হৃদপিন্ডের রক্ত সরবরাহকারী ধমনীগুলো অকেজো হয়ে পড়েছে। এবং হঠাৎই হার্ট অ্যাটাক দেখা দেয়। বিশেষ করে যাদের শরীরে অন্যান্য রোগ থাকে তাদের এরকমটা হয়ে থাকে। যাদের ডায়াবেটিস থাকে তাদের শরীরের নানা জটিলতা থাকার ফলে এর উপসর্গগুলি তারা ঠিকমতো বুঝতে পারেনা।

অনেকে এমন কিছু ওষুধের সেবন করে থাকেন যার ফলে নার্ভ সিস্টেম দুর্বল হয়ে পড়ে। তাদের ক্ষেত্রেও উপসর্গগুলি চেনা মুশকিল হয়ে পড়ে।

যারা নিয়মিত ব্যায়াম করেন এবং হাঁটাহাঁটি করে থাকেন তাদের ক্ষেত্রে মূল ধমনী কাজ করা বন্ধ করে দিলেও অন্যান্য যে রক্তনালীগুলি থাকে সেগুলি সক্রিয় থাকে। ফলে বেশি পরিশ্রম করলেও তাদের বুকে ব্যাথা অনুভূত হয় না।

হার্টের সমস্যা হলে শুধুমাত্র যে বুকে ব্যাথা হয় সেটা কিন্তু বলা চলে না। হার্টের সমস্যার আরো কিছু লক্ষণ আছে। যেমন-

১) আপনার হার্টের সমস্যা হয়ে থাকলে একটু পরিশ্রম করলে আপনি অতিরিক্ত ঘেমে যাবেন এবং শরীরে অস্বস্তি ভাব অনুভব করবেন।

২) আপনার শরীর চর্চা করার ক্ষমতা কমে আসবে। এমনকি হাত, পা, ঘাড় ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় আপনি ব্যাথা অনুভব করবেন।

৩) অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে। পেটের মাঝখানেও যন্ত্রণা লক্ষ্য করা যেতে পারে।

৪) এছাড়াও বমি বমি ভাব, মাথা ঘোরা, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি উপসর্গ গুলি হার্ট অ্যাটাকের কারণে হয়ে থাকে।

উল্লিখিত সমস্যা গুলি যদি আপনার মধ্যে থেকে থাকে তবে সেটিকে গুরুত্ব দিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026