ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে। এর ফলে আমাদের কাজ করার ক্ষমতা কমে যায়। সুস্থ ও কর্মক্ষম থাকতে আমাদের হাড় শক্ত ও মজবুত রাখা জরুরি। এর জন্য প্রয়োজন ক্যালসিয়াম ও ভিটামিন ডি’। ক্যালসিয়াম ও ভিটামিন ডি’ আমাদের হাড় মজবুত রাখতে সাহায্য করে। কিন্তু কিভাবে মিলবে এই উপাদান? এই চিন্তার সমাধানস্বরূপ পুষ্টিবিদরা ক্যালসিয়াম ও ভিটামিন ডি’ সমৃদ্ধ কয়েকটি খাবারের কথা জানিয়েছেন। জেনে নিন কোন কোন খাবার থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি’ পেতে পারেন-
প্রথমতঃ একটি পুরো ডিমে রয়েছে ৫ গ্রাম প্রোটিন ও ডিমের ৬ ভাগ থাকে ভিটামিন ডি’ যা পাওয়া যায় কুসুম থেকে। এই উপাদান হাড় শক্ত রাখতে সাহায্য করে।
দ্বিতীয়তঃ হাড় ও জয়েন্ট শক্ত রাখার অন্যতম একটি উপাদান দই। এতে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি’ পাওয়া যায়। এই উপাদান হাড়কে সুরক্ষা প্রদান করে থাকে।
তৃতীয়তঃ ক্যালসিয়ামের অন্যতম উৎস পালংশাক। যারা দুধ বা দুগ্ধজাত খাবার খেতে পছন্দ করেন না তারা হাড় সুস্থ ও সবল রাখতে নিয়মিত পালং শাক খেতে পারেন। এর থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় যা আমাদের হাড়কে শক্ত রাখে।
চতুর্থতঃ কথাতেই আছে দুধ শক্তির আধার। হাড় মজবুত রাখতে দুধ একটি অনন্য উপাদান। আট আউন্স ফ্যাট ফ্রি দুধ প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদার ৩০ ভাগ পূরণ করে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…