জীবনযাপন

জানেন কি কমলা লেবুর বীজ থেকে কি কি উপকার পাওয়া যায়?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : শীতকালীন সুস্বাদু ফল কমলালেবু কে ‘শক্তির ঘর’ বলা হয়। এই লেবুর প্রতিটি অংশে রয়েছে প্রচুর গুন। সাধারণত আমরা কমলালেবুর খোসা ও বীজ ফেলে দিই কিন্তু জানেন কি কমলালেবুর বীজে কত গুণ রয়েছে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের গবেষণায় কমলালেবুর বীজের কিছু গুণাগুণ ব্যক্ত করেছেন। আসুন জেনেনি কমলা লেবুর বীজ থেকে কি কি উপকার পাওয়া যায়-

প্রথমতঃ কমলা লেবুর বীজ শক্তি বাড়াতে বিশেষ উপকারী তাই একেই “শক্তির ঘর” বলা হয়। এর বীজে থাকা পালমিটিক, ওলেইক ও লিনোলেইক এসিড শক্তি বাড়াতে উপকারী। এটি শরীরে বিভিন্ন কোষের শক্তি জমিয়ে শরীরের অবসন্ন ভাব দূর করে থাকে।

দ্বিতীয়তঃ কমলালেবুর বীজে থাকা ভিটামিন বি৬ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী।

তৃতীয়তঃ কমলা লেবুর বীজ শরীরের বাজে কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে থাকা ভিটামিন সি ও ফাইটোকেমিক্যালস কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।

চতুর্থতঃ কমলা লেবুর বিজে থাকা ভিটামিন সি ও ডি-লিমোনেন ক্যান্সার প্রতিরোধ করে থাকে। বিশেষ করে স্তন ক্যানসারে এটি কার্যকরী।

পঞ্চমতঃ কমলালেবুর বীজে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে। এছাড়া কমলালেবুর বীজে থাকা ভিটামিন ‘সি’ ত্বকের জন্য বিশেষ কার্যকরী।

সমস্ত দিক বিবেচনা করে চিকিৎসাবিদরা কমলা লেবুর বীজ শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে হজম সংক্রান্ত কোন সমস্যা হলে এই বীজ খাওয়া বন্ধ করা উচিত।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026