ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনার স্ত্রীর নামে প্যান কার্ড আছে? তাহলে আপনিও পেয়ে যাবেন পুরো ১০,০০০ টাকা, কারা পাবেন এই সুবিধা?

আজকের দিনে দাঁড়িয়ে, প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং এই নথি ব্যবহার করে আপনি অর্থ সংক্রান্ত যেকোনো কাজ করতে পারবেন। অর্থ সংক্রান্ত কোনো কাজ করতে গেলে আজকের দিনে প্যান কার্ড ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আয়কর বিভাগ কর্তৃক জারি করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তবে আজকাল সোশ্যাল মিডিয়াতে একটি খবর আসছে যে প্যান কার্ড ব্যবহারকারী মহিলাদের নাকি কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা করতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই পুরো ব্যাপারটা কি।

আজকাল সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খবর ভাইরাল হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি খবর জনপ্রিয় হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকার প্যান কার্ডধারী মহিলাদের প্রতি মাসে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করছে। যদিও এই পোস্ট একেবারেই ভুয়ো। ইতিমধ্যেই এই পোষ্টের সত্যতা যাচাই করেছে ভারত সরকারের তথ্য যাচাইকারী সংস্থা পিআইবি। প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের অফিসিয়াল টুইটে লিখেছে, Yojna 4U নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকার প্যান কার্ডধারী সমস্ত মহিলাকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করছে।

সত্যতা যাচাই করার পর দেখা গিয়েছে, এই দাবী সম্পূর্ণরূপে ভুয়ো, এবং কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে এই ধরনের কোন রকম প্রকল্প চালাচ্ছে না। আপনি যদি এরকম কোন ভাইরাল মেসেজ পেয়ে থাকেন তাহলে এই মেসেজ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে এরকম কোনোরকম প্রকল্প চালাচ্ছে না এবং সরকারি ওয়েবসাইটেও এই মুহূর্তে এরকম কোন প্রকল্পের নাম উল্লেখ নেই। তাই আপনি যদি এরকম কোন বার্তা পান তাহলে চিন্তা করবেন না। এই ধরনের ভুয়ো বার্তা কারো সাথে আপনি শেয়ার করবেন না। এছাড়াও আপনি যে কোন খবরের সত্যতা যাচাই করার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইট দেখতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026