নিউজ

ঘরে সোনা রাখতে এই নিয়ম মানছেন তো? নাহলে ঝামেলা বাড়াতে পারে আয়কর দপ্তর

আমাদের দেশে নারীদের মন জয় করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পন্থা হল তাঁকে সোনার গহনা দেওয়া। কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে মহামূল্যবান হলুদ ধাতুর দাম যেই হারে বাড়ছে, তাতে এক মধ্যবিত্ত পুরুষের পক্ষে তাঁর প্রিয়তমার জন্য সোনার গহনা কিনে দেওয়া পকেটে ফুটো হওয়ার সমান। তবুও সকলেই টাকা জমিয়ে সোনা কিনে ভবিষ্যতের পথ সুগম করে। নবরাত্রি, অক্ষয় তৃতীয়া, ধনতেরাস, দীপাবলির মতো উৎসবগুলিতে সোনা কেনা দেশে শুভ বলে মনে করা হয়। এ সময় জুয়েলার্সের কাছে প্রচণ্ড ভিড় থাকে। এখন সোনার গহনা ছাড়াও গোল্ড ইটিএফ, সভারেন গোল্ড বন্ড, গোল্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও বাড়তে শুরু করেছে। এত কিছুর পরও মানুষের মধ্যে স্বর্ণালঙ্কার কেনার উন্মাদনা কমেনি।

তবে এখন প্রশ্ন হল কত সোনা ঘরে রাখতে পারবেন আপনি? আয়কর দপ্তর আপনাকে কত সোনা ঘরে রাখতে দেয়? মহিলারা ঘরে কত সোনার গয়না রাখতে পারেন জানেন কি? আপনাদের জানিয়ে রাখি, এর আগে ভারতে গোল্ড কন্ট্রোল অ্যাক্ট ১৯৬৮ প্রযোজ্য ছিল। এর অধীনে মানুষকে একটি সীমার বাইরে সোনা রাখার অনুমতি দেওয়া হয়নি। যাইহোক, এই আইনটি ১৯৯০ সালের জুন মাসে বাতিল করা হয়েছিল। এরপর স্বর্ণ রাখার সীমা নিয়ে সরকার আর কোনো নিয়ম করেনি। একজন নারী বা ব্যক্তি তাদের কাছে কত সোনা রাখতে পারবেন তার কোনো আইনি সীমা নেই।

তবে ১৯৯৪ সালে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) সোনার বিষয়ে কিছু নির্দেশ জারি করেছিল। যদি কোনও বিবাহিত মহিলার ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের সোনার গহনা পাওয়া যায়, তবে কর কর্তৃপক্ষ তা বাজেয়াপ্ত করবে না। অবিবাহিত মহিলার কাছে ২৫০ গ্রাম পর্যন্ত সোনার গয়না পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে না। বিবাহিত বা অবিবাহিত পুরুষের কাছে ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না বাজেয়াপ্ত করা হবে না। কত গ্রাম সোনা রাখা যাবে সেই নিয়ে কোনো নিয়ম না থাকলেও, আয়কর কত পরিমাণ সোনা বাজেয়াপ্ত করবে নেই নিয়ম রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026